বিশেষ প্রতিবেদন

বেতন বৃদ্ধি হলে মূল্যস্ফীতিকে উসকে দিতে পারে, অভিমত বিশেষজ্ঞদের

ড.সালেহ উদ্দিন- ড. সাদাত
ড.সালেহ উদ্দিন- ড. সাদাত

সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বৃদ্ধি মূল্যস্ফীতিকে উসকে দিতে পারে। আর এর সবচেয়ে বেশি অভিঘাত পড়বে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের ওপর। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। দেশ টিভিকে দেয়া একান্ত সাক্ষাতকারে এসব কথা বলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান ড. সাদাত হুসাইন।

তবে সরকার সরবরাহ ব্যবস্থাপনা ঠিক রাখতে পারলে মুল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে মনে করছেন অনেকে। একই সঙ্গে সরকারি চাকরিতে মেধাবীদের আকৃষ্ট করতে প্রশাসনিক সংস্কার ও স্থায়ী পে-কমিশন গঠনের পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা।

প্রায় ১৩ লাখ সরকারি চাকরিজীবীর বেতন-ভাতা দ্বিগুণ করার ফলে সরকারকে অতিরিক্ত প্রায় ২৫ হাজার কোটি টাকা ব্যয় করতে হবে। এতে বাজেটের ওপর যেমন একটা চাপ থাকবে তেমনি এর বড় অংশই ব্যয় হবে দৈনন্দিন জীবন যাপনে।

বিশেষজ্ঞরা মনে করছেন, বাজারে এই বাড়তি তারল্যের ফলে বাড়ি ভাড়া যেমন বাড়বে তেমনি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ারও আশংকা থাকে। যাতে করে মূল্যস্ফীতিতে উস্ফালন দেখা দিতে পারে।

সালেহ উদ্দিন বলেন, ‘মূল্যস্ফীতির একটা চাপ হতে পারে। দোকানদাররা ভাবতে পারেন এখানে শুধু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি সবার বেড়েছে। একটা গ্যাপ তো আছেই। আগামী জুলাই মাসে বেতন বাড়লে কি হবে—সরকারি কর্মচারীরা এখন থেকে খরচ করবে, কিছুটা সেফ কম করবে, ভাবতে পারে বেতন তো বাড়ছেই, এটা কিন্তু চাপ পড়বেই বাজারের ওপর।’

তবে বাজারে পণ্যের সরবরাহ ঠিক রেখে নজরদারি বাড়াতে পারলে মূল্যস্ফীতির আশংকা থাকবে না বলে মনে করছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান ড. সাদাত হুসাইন।

ড. সাদাত হুসাইন বলেন, ‘বেতন বাড়লেই যে বাজারের জিনিসপত্রের দাম বেড়ে গেছে তা কিন্তু নয় তবে প্রবণতা থাকতে পারে। ইনফ্লেশনে হবে কিনা তা নির্ভর করবে মানি সাপ্লাই কি রকম হবে, ইন্টারন্যাশনাল মার্কেট দেখতে হবে, রেমিট্যান্স দেখতে হবে, সবচেয়ে বেশি হলো মার্কেট পাওয়ার, মার্কেট পাওয়ারে সেখানে সিন্ডিকেট আছে কিনা।’

সুপারিশকৃত পে-স্কেল বাস্তবায়ন হলে বেসরকারি খাতের চাকরিজীবীসহ অন্যান্য পেশার লোকজনের সঙ্গে একটি বৈষম্য তৈরি হবে। আর এর অভিঘাত আসবে নিম্নমধ্য ও মধ্যবিত্ত শ্রেণির ওপর।

সালেহউদ্দিন বলেন, ‘সাধারণ মানুষের ওপর একটা চাপ পড়বে। বিশেষ করে প্রাইভেট সেক্টরে যারা আছে ,বিশেষ করে যারা নিজ উদ্যোগে উর্পাজন করে, তাদের তো বেতন মুনাফা বাড়ার সম্ভবনা নেই। তাদের জীবনযাত্রার ওপর আপেক্ষিকভাবে নেতিবাচক প্রভাব পড়তে পারে।’

বিশেষজ্ঞরা বলছেন, সরকারি চাকরিতে মেধাবীদের আকৃষ্ট করতে শুধু বেতন বাড়ানোই যথেষ্ট না। দরকার প্রশাসনিক সংস্কারের।

সাদাত বলেন, বেতনটা শুরুতেই ২৫ -৩০ হয় গাড়ি, বাড়ি ভাড়া মিলে ৪০ হয় তাহলে উৎসাহিত হবে। তবে এটা একটা কারণ এর সঙ্গে বহু কারণ লাগে তার প্রমোশন গতি কেমন হবে, তার চাকরির কন্ডিশন কি, সেখানে রাজনীতিকরণ হবে কিনা অনইথিক্যাল কাজ করতে হবে কিনা এগুলো মিলে সিদ্ধান্ত হয়। বরাবরের মতই এবারও বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন একটি স্থায়ী পে-কমিশন গঠনের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ