বিশেষ প্রতিবেদন

তিস্তা পানিবণ্টন: গলতে শুরু করেছে বরফ

 তিস্তা
তিস্তা

তিস্তা নদীর পানিবণ্টন বিষয়ে পশ্চিমবঙ্গের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে বরফ গলতে শুরু করেছে।

পশ্চিমবঙ্গের দুই প্রভাবশালী মন্ত্রী দেশ টিভিকে জানিয়েছেন, এই সফরের মধ্য দিয়ে আলোচনার যে সূত্রপাত হয়েছে তা অব্যাহত থাকলে পশ্চিমবঙ্গে বাংলাদেশি টেলিভিশন চ্যানেল প্রদর্শন, চলচ্চিত্র বিনিময়সহ অনেক আমীমাংসিত বিষয়েরই সমাধান হবে বলে মনে করেন তারা।

তবে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে বাংলাদেশের জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেয়াকে 'রাজনৈতিক অপপ্রচার' হিসেবে দাবি করে দুই মন্ত্রীই বলেন, জঙ্গি বা সন্ত্রাসবাদ দমনে পশ্চিমবঙ্গ সরকার অঙ্গীকারাবদ্ধ। তাদের কঠোরভাবে দমন করা হচ্ছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছিলেন। তার তিন দিনের এই সফরে সংস্কৃতিকর্মী, ব্যবসায়ীসহ সঙ্গী ছিলেন সতীর্থ মন্ত্রীরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পাশাপাশি মমতা খোলামেলা কথা বলেছেন বাংলাদেশের ব্যবসায়ী, সংস্কৃতিকর্মীদের সঙ্গে। তিস্তার পানিবণ্টনসহ দুই দেশের বিশেষ করে পশ্চিমবঙ্গে সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে।

মমতা সরকারের দুই প্রভাবশালী মন্ত্রী এই সফরকে 'সফল' হিসেবে অভিহিত করে বলেছেন, বরফ গলতে শুরু করেছে।

এখন পানির স্বার্থে দুই দেশের সম্পর্কও পানির মতো তরল ও সরল হবে বলে অভিমত দেন পশ্চিমবঙ্গ নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ববি ও পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু

বাংলাদেশের টিভি চ্যানেল পশ্চিমবঙ্গে প্রদর্শনের ব্যাপারে দুই দেশের প্রতিনিধি নিয়ে আলাদা কমিটি করা হবে বলে জানান তৃণমূল কংগ্রেসের নেতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ