ঢাকা দুই সিটিতে প্রহসনের নির্বাচন হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। বৃহস্পতিবার দেশ টিভিকে দেয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
এ নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে— অভিযোগ কের সেলিম বলেন, নির্বাচনে জনগণ এবং জনমতের তোয়াক্কা করা হয়নি।
সাক্ষাতে নির্বাচন ব্যবস্থার ওপর জনগণের আস্থা নেই বলে অভিযোগ করেন সেলিম।
সিটি নির্বাচনে জনগণের ভোটের অধিকার হরণ করা হয়েছে বলে মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের মেয়র প্রার্থী জুনায়েদ সাকি ও জাতীয় পার্টির সমর্থিত মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন।
২৮ এপ্রিল অনুষ্ঠিত তিন সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ৪৮ জন মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী বাদে বাকি ৪২ জন প্রার্থীই জামানত হারিয়েছেন।
সিটি নির্বাচনে কারসাজি ও পেশিশক্তির কারণে ভোটাররা কেন্দ্রে যেতে পারেনি বলে অভিযোগ করেন ঢাকা উত্তরে সিপিবি-বাসদ সমর্থিত মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল কাফি ও দক্ষিণে বজলুর রশীদ ফিরোজ।