বিশেষ প্রতিবেদন

ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণের পর নির্যাতনের অভিযোগ

কিশোরী ধর্ষণ
কিশোরী ধর্ষণ

বিয়ের প্রলোভন দেখিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের পর নির্যাতনের অভিযোগ উঠেছে। মেয়েটিকে হত্যার উদ্দেশ্যেই নির্যাতন করা হয়েছে বলে ধারনা পুলিশের।

এ ঘটনায় পুলিশ একজনকে আটক করলেও অভিযুক্ত মূল ব্যক্তি এখনও ধরা-ছোঁয়ার বাইরে রয়ে গেছে। বিষয়টি ধামাচাপা দিতে মেয়েটির পরিবারকে নানা হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ স্বজনদের। এ অবস্থায় বন্ধ হয়ে গেছে মেয়েটির পড়াশোনা।

স্বজনদের অভিযোগ, স্থানীয় আঠারো বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনের ভাই জসিমের বাড়িতে মেয়েটিকে দুদিন আটকে রেখে ধর্ষণ করে ফারুক নামে এক যুবক। ধর্ষণ ও নির্যাতনের পর ২০ এপ্রিল রাতে চেয়ারম্যানের প্রতিপক্ষ রূপকের বাড়িতে মেয়েটিকে ফেলে রেখে যায় তারা।

এ ঘটনায় দায়ের করা মামলায় জসীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিপক্ষকে ফাঁসাতেই রূপকের বাড়িতে মেয়েটিকে রেখে আসা হয়েছিল এমন অভিযোগ উঠলেও তা অস্বীকার করেন চেয়ারম্যান।

এ ঘটনায় অভিযুক্ত ফারুক ও তার সহযোগীদের বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।

ঈশ্বরগঞ্জের আঠারো বাড়ি পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, তদন্ত শেষে মামলার অভিযোগপত্র দ্রুত দাখিল করা হবে।

প্রসঙ্গত: গত ১৮ এপ্রিল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় একাদশ শ্রেণীর এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করে দুর্বৃত্তরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ