বিশেষ প্রতিবেদন

জ্বালানি তেলের দাম কমায় আমদানি ব্যয় নেমেছে অর্ধেকে

জ্বালানি তেল
জ্বালানি তেল

বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম কমার কারণে এ খাতে আমদানি ব্যয় নেমে এসেছে প্রায় অর্ধেকে। টাকার বিপরীতে গত একবছরে ইউরোর দরপতন হয়েছে প্রায় ২১ শতাংশ। তারপরেও চলতি অর্থবছরের প্রথম নয় মাসে দেশের সামগ্রিক আমদানি ব্যয় বেড়েছে ১২ দশমিক ২১ শতাংশ। এতে বাণিজ্য ঘাটতি বাড়লেও আমদানি ব্যয় বাড়াকে সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তাদের মতে, আমদানি বাড়ার অর্থ মন্দাভাব কাটিয়ে দেশ আবারও বিনিয়োগের ধারায় ফিরছে।

গত দেড় বছর ধরে টাকার বিপরীতে অব্যাহতভাবে ইউরোর দাম কমছে। ১০৭ টাকার ইউরোর বর্তমান দাম গড়ে ৮৫ টাকা। এতে আমদানিতে সাশ্রয় হচ্ছে প্রায় ২১ শতাংশ।

অন্যদিকে প্রায় দেড়শো ডলারের জ্বালানি তেলের বর্তমান মূল্য ৬০ ডলার।

বাংলাদেশ ব্যাংকের হিসেবে, ২০১৪-১৫ অর্থবছরের প্রথম নয় মাসে জ্বালানি তেল আমদানির জন্য এলসি খোলা হয়েছে ২৬৪ কোটি ৪৪ লাখ ডলারের। যা গত অর্থবছেরর একই সময়ের তুলনায় প্রায় সাড়ে ২৭ শতাংশ কম। তবে এরপরেও চলতি অর্থবছরের প্রথম নয় মাসে আমদানি ব্যয় হয়েছে ২৯ হাজার ৭৬০ কোটি ডলার। যা গত অর্থবছরের চেয়ে ১২ দশমিক ২১ শতাংশ বেশি।

এ অবস্থাকে দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবেই দেখছে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। কারণ এর মধ্যে মূলধনী যন্ত্রপাতি আমদানি হয়েছে ২৩৯ কোটি ৩৯ লাখ ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৩ শতাংশ বেশি।

তাদের মতে, বিনিয়োগকারিদের মধ্যে আস্থা ফিরছে এটা তারই প্রমাণ।

বাংলাদেশ ব্যাংক ও পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, কম হলেও এসময়ে দেশি-বিদেশি বিনিয়োগ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০১৩-১৪ অর্থবছরের প্রথম নয় মাসে, বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ১০৭ কোটি ৫০ লাখ ডলার। ২০১৪-১৫ তে একই সময়ে বিনিয়োগ হয়েছে ৫ দশমিক ১২ শতাংশ বেশি।

বিবিএসের হিসেবে, ২০১৩-১৪ অর্থবছরে বিনিয়োগ ছিল জিডিপির ২৮ দশমিক ৫৮ শতাংশ। চলতি অর্থবছরে তা বেড়ে দাড়িয়েছে ২৮ দশমিক ৯৯ শতাংশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ