দেশের মোট জনগোষ্ঠির ৩০% বাস করে নগরে আর ২০৪০ সালে এ সংখ্যা দাঁড়াবে ১২ থেকে ১৩ কোটিতে। এ বিপুল জনগোষ্ঠী নগর জীবনের জন্য অশনি সংকেত বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম।
মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘দুই দিনব্যাপী তৃতীয় নগর সংলাপ-২০১৫’ এ তিনি কথা বলেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জরিপের তথ্য থেকে নজরুল ইসলাম বলেন. দেশে আগের চেয়ে বস্তিবাসীর সংখ্যা বেড়েছে। তবে নগরজীবনের এ ৩০% জনগোষ্ঠীই মোট জিডিপির ৬০% যোগান দেয়।
তিনি বলেন, নগরজীবনে দিনে দিনে আবাসন সংকট, বর্জ্য ব্যবস্থাপনা ও পয়ঃনিষ্কাশন ভয়াবহ অবস্থা ধারণ করছে। এতে পরিবেশ ও নগরায়নের সঙ্গে সংশ্লিষ্টরা অংশ নিচ্ছেন।
২০৪০ সালে ১২ থেকে ১৩ কোটি লোক শহরে বাস করবে, যা নগর জীবনের জন্য অশনি সংকেত বলে মনে করেন এ নগর পরিকল্পনাবিদ।
এছাড়াও গ্রাম কিংবা নগরে বসবাস বড় বিষয় নয় সম্পদের সুসম বন্টন, সুযোগ সুবিধার সুষম প্রাপ্তি ও ন্যায়বিচারই মুখ্য বিষয় বলে মনে করেন অর্থপ্রতিমন্ত্রী ড. এম এ মান্নান।