বিশেষ প্রতিবেদন

মেয়েদের বিয়ে: বিশেষ পরিস্থিতিতে ১৬ বছরের প্রস্তাব অযৌক্তিক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর রেখেই 'বিশেষ পরিস্থিতির' ক্ষেত্রে তা ১৬ করার সরকারি সিদ্ধান্ত অযৌক্তিক বলে মন্তব্য করেন মানবাধিকার কর্মী ও নারী নেত্রী খুশী কবির এবং আইনজীবী এলিনা খান।

বাল্য বিবাহ রোধে সরকারের ব্যর্থতা ঢাকতেই এ ধরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাল্য বিবাহ আইনে এ ধারাটি যুক্ত হলে সুফলের চেয়ে অপব্যবহারের সম্ভবনাই বেশি বলে অভিমত তাদের।

সরকারের এ ধরনের সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে মানবাধিকার কর্মী ও নারী নেত্রী খুশী কবির বলেন, বাল্যবিবাহ রোধে ব্যর্থতা ঢাকতেই এ ধরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আর বাল্যবিবাহ আইনে এ ধরনের ধারা যুক্ত হলে তা মূল আইনের সঙ্গে সাংঘর্ষিক হবে বলে মনে করেন আরেক মানবাধিকারকর্মী ও আইনজীবী এলিনা খান।

শুধু আইন করে নয় বাল্যবিবাহ রোধে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন তারা।

মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর এবং 'বিশেষ পরিস্থিতির' ক্ষেত্রে তা ১৬ বছর করার প্রস্তাব রেখে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৪ এর খসড়া তৈরি করে সম্প্রতি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ