বিশেষ প্রতিবেদন

নিয়ম মেনেই ভাড়া নেবেন চালকরা

সিএনজি অটোরিক্সা
সিএনজি অটোরিক্সা

যাত্রী-চালকের দর কষাকষি, ভাড়া নিয়ে কখনো বনিবনা হচ্ছে, কখনো হচ্ছে না। কিন্তু নিয়ম অনুযায়ী এ দর কষাকষির কোনো সুযোগই থাকার কথা নয়। কারণ ভাড়া নির্ধারণ হওয়ার কথা সিএনজি অটোরিক্সায় বসানো মিটার অনুযায়ী।

নিয়ম থাকলেও, তা কার্যকর হয়নি এতোদিন। তবে এ নিয়ম কার্যকর করতে এবার কঠোর অবস্থানে কর্তৃপক্ষ। কড়া নির্দেশ ১ নভেম্বর থেকে মিটার অনুযায়ীই ভাড়া আদায় করতে হবে।

তবে সিএনজি অটোরিক্সার চালকরা বলছেন, সরকারের নির্দেশ মত মিটারের হিসেবে তারা ভাড়া নিতে প্রস্তুত। তবে, সিএনজির মালিকরা যাতে, চালকদের কাছ থেকে প্রতিদিনের নির্ধারিত জমার চেয়ে বেশি আদায় না করতে পারে সে বিষয়টি নিশ্চিতের দাবি তাদের।

এদিকে, মালিক পক্ষ বলছেন, সরকার এবার যে হারে ভাড়া নির্ধারণ করেছে তাতে তাদের দাবি পূরণ হয়েছে। তাই সিএনজিতে মিটার অনুযায়ী ভাড়া আদায়ে সরকারের নির্দেশনা তারা পুরোপুরি মেনে চলবেন। সরকার নির্ধারিত জমার অতিরিক্ত নেবেননা বলে আশ্বাস দিয়েছেন।

এ ব্যবস্থা কার্যকর হলে ভোগান্তি কমবে বলে যাত্রীরা আশা প্রকাশ করছেন। তবে, চালকরা মিটারে কারসাজির মাধ্যমে যেন বেশি ভাড়া আদায় করতে না পারে, তা নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ সাধারণ যাত্রীদের।

তবে মালিকরা প্রাইভেটের নামে অবৈধভাবে যাত্রী পরিবহণকারী সিএনজি অটোরিকশাকে নিয়মের মধ্যে না আনা গেলে সরকারের নির্দেশনা বাস্তবায়ন কঠিন হবে বলে মনে করেন তারা।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ২ কিলোমিটারে সিএনজি অটোরিকশার ভাড়া ৪০ টাকা। আগে যা ছিল ২৫ টাকা। এরপরের প্রতি কিলোমিটারে আগের ৬ টাকার যায়গায়, ভাড়া হচ্ছে দ্বিগুণ। দ্বিগুণ হচ্ছে ওয়েটিং চার্জও।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ