বিশেষ প্রতিবেদন

মার্চ-এপ্রিলের মধ্যেই জাতীয় কাউন্সিলের চিন্তা-ভাবনা বিএনপির

বিএনপি
বিএনপি

মার্চ-এপ্রিলের মধ্যেই জাতীয় কাউন্সিল ও দল পুনর্গঠনের চিন্তা-ভাবনা করছে বিএনপি— এ নিয়ে কেন্দ্র ও তৃণমূলপর্যায়ে কাজও শুরু হয়ে গেছে। এছাড়া, তৃণমূলকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সচেষ্ট দলের হাইকমান্ড।

বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের নিয়ে এরইমধ্যে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনাও দেয়া হয়েছে। গত ৬ বছরে জাতীয় কাউন্সিল না হলেও এবারের কাউন্সিলে তরুণ নেতৃত্বকে সামনে নিয়ে আসার চিন্তাভাবনা দলের কেন্দ্রীয় নেতাদের।

সবশেষ দলের জাতীয় কাউন্সিল হয়েছিল ২০০৯ সালের ডিসেম্বরে সময়ের হিসেবে যা ৬ বছরেরও বেশি। এরমধ্যে দু'বার জাতীয় কাউন্সিল হওয়ার কথা থাকলেও নানা প্রতিবন্ধকতায় একবারও তা করে উঠতে পারেনি বিএনপি। এজন্য অবশ্য দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা ও জেলে যাওয়ার ঘটনাকে কারণ হিসেবে দাঁড় করাচ্ছে বিএনপি।

কাউন্সিল না করতে পারলেও বেশ কয়েকবার দল পুনর্গঠনের উদ্যোগ নেয় বিএনপি— আর এ পুনর্গঠন প্রক্রিয়া এখনো চলছে জানান খন্দকার মাহবুব হোসেন ।

গতবছর, ৩০ সেপ্টেম্বরের মধ্যে মেয়াদোত্তীর্ণ জেলাসহ মোট ৭৫টি সাংগঠনিক জেলার কমিটি পুনর্গঠনের তাগিদ দিয়ে কেন্দ্র থেকে চিঠিও পাঠানো হয়েছে বলে জানান তিনি।

তবে ওইসময় অনেক আগেই পেরিয়ে গেলেও পৌর নির্বাচনসহ নানা কারণে কিছু জেলা ছাড়া এখনো পুনর্গঠন করা সম্ভব হয়নি জেলা কমিটিগুলো। পৌর নির্বাচন শেষে তৃণমূলকে সুসংগঠিত করতে আবারো উদ্যোগ নিয়েছে বিএনপি। আর মার্চ-এপ্রিলের মধ্যেই জেলা-উপজেলা ও পৌর কমিটিগুলো পুনর্গঠন করতে চায় দলটি।

এ বিষয়ে দিক-নির্দেশনা দিতে বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের নিয়ে বৈঠকে বসেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সুনির্দিষ্ট দিনক্ষণ বলতে না পারলেও বিএনপি নেতারা জানান, সময়-সুযোগ বুঝে খুব শিগগরিই জাতীয় কাউন্সিল করার প্রস্তুতি আছে দলের।

বিগত আন্দোলন-সংগ্রামে কেন্দ্র ও তৃণমূলের নেতা-কর্মীদের ভূমিকা বিবেচনায় দলের নেতৃত্বে পরিবর্তন আসতে পারে বলেও আভাস দেন দলটির নেতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ