বিশেষ প্রতিবেদন

ভাষা আন্দোলনে সাহসী নেতা মনির উদ্দিন আহমদ চৌধুরী

মনির উদ্দিন আহমদ চৌধুরী
মনির উদ্দিন আহমদ চৌধুরী

বায়ান্নর ভাষা আন্দোলনে সাহসী ভূমিকা ছিল সিলেটের মনির উদ্দিন আহমদ চৌধুরীর। সেজন্য প্রায় এক যুগ কারাগারেই কাটাতে হয়েছে ভাষা আন্দোলনের এ কর্মীকে। রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি না মিললেও দেশবাসীর শ্রদ্ধা-ভালোবাসায় কাটছে জীবনের শেষ দিনগুলো।

বয়স একশ ছুঁই ছুঁই। বার্ধক্যজনিত নানা রোগ বাসা বেধেছে শরীরে। এখনো সুযোগ পেলেই ভাষা আন্দোলনের সেই সংগ্রামী দিনগুলোর গল্প শোনাতে বসে যান সিলেটের গোপালগঞ্জ উপজেলার বাদেপাশা গ্রামের মনির উদ্দিন আহমদ চৌধুরী।

১৯৫২ সাল। সারাদেশেই রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনের ডামাডোল। মনির উদ্দিন তখন আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে আইনজীবী হিসেবে সিলেট বারে যোগ দিয়েছেন। ২২ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় ছাত্রদের মিছিলে পুলিশের গুলির খবরে সিলেটে রাজপথে নেমে আসে নারীসহ ছাত্র-জনতার দল। যোগ দেন মনির উদ্দিনও।

আন্দোলন সংগ্রামে উত্তাল হয়ে উঠে সিলেট। সংসদ সদস্যদের বাসভবন ঘেরাও করে প্রতিবাদ জানানো হয়।

ভাষা আন্দোলনের জন্য প্রায় ১২ বছর কারাভোগ করতে হয়েছে মনির উদ্দিনকে। রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি না মিললেও আক্ষেপ নেই তার। দেশবাসীর অকৃত্রিম শ্রদ্ধা আর ভালোবাসায় পরিপূর্ণ তার জীবন। ভাষা আন্দোলনে অবদানের জন্য স্থানীয়ভাবেও তাকে সম্মানিত করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ