বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রাজশাহীতেও রাজপথে নামে ছাত্র-জনতা। তাদেরই একজন ভাষা সংগ্রামী মোশাররফ হোসেন আখুঞ্জি। দশম শ্রেণীতে পড়ার সময় ঝাঁপিয়ে পড়েন ভাষা আন্দোলনে। সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবি এ ভাষা সংগ্রামীর।
বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বায়ান্নর ২১ ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র-জনতার মিছিলে পুলিশের গুলির খবর রাজশাহীতে পৌঁছলে ফুঁসে উঠে সেখানকার মানুষ।
ঢাকার মতো রাজশাহীতেও সমানতালে চলে ছাত্র-জনতার মিছিল মিটিং আর সভা সমাবেশ। পুলিশি নির্যাতনের শিকার হতে হয় ভাষা সংগ্রামীদের।
রাজশাহীতে ভাষা আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন তাদের অনেকেই আজ বেঁচে নেই।
যারা বেঁচে রয়েছেন তাদের মধ্যে অন্যতম ভাষা সংগ্রামী মোশাররফ হোসেন আখুঞ্জি। অগ্নিঝরা সেই দিনগুলোতে দশম শ্রেনীর ছাত্র তিনি।
সর্বস্তরে আজো বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত না হওয়ায় আক্ষেপ এ ভাষা সংগ্রামীর।