বাহান্নর ফেব্রুয়ারি, সারাদেশে যখন রাষ্ট্রভাষা বাংলার দাবিতে উত্তাল তখন পাবনাতেও শুরু হয় ব্যাপক আন্দোলন। ওই সময় পাবনায় ভাষা আন্দোলনের অগ্রভাগে ছিলেন ভাষা সৈনিক দেশ বরণ্য সাংবাদিক ও কলামিস্ট রণেশ মৈত্র। বয়সের ভারে অনেকটা ন্যুজ এ ভাষা সৈনিকের সময় কাটে এখন দেশের বিভিন্ন বাংলা ও ইংরেজি পত্রিকায় লেখালেখি করে।
১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে কয়টি জেলায় ব্যাপক আন্দোলন হয়েছিল তার মধ্যে অন্যতম পাবনা। তখন ভাষা সৈনিক রণেশ মিত্র অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। পাবনায় রাষ্ট্রভাষা বাংলার দাবিতে শুরু হয় মিছিল। মিছিল থেকে অনেক ভাষা সৈনিক গ্রপ্তার হয়ে জেলে যান।
ভাষা সৈনিক রণেশ মিত্র স্মৃতি চারণ করতে গিয়ে বলেন, একুশে ফেব্রুয়ারি ঢাকায় আন্দোলনরতদের ওপর যে গুলি চালানো হয় তার খবর রেডিও পাকিস্তানে ওইসময় সম্প্রচার করা হয়নি। ভারতীয় রেডিওর মাধ্যমে তারা খবরটি জানতে পারেন। এর প্রতিবাদে ভাষা সৈনিক আব্দুল মতিন, কামাল লোহানী, রণেশ মৈত্র, জয়নুল আবেদীন খানসহ অনন্যরা মিলে পাবনায় ১৪৪ ধারা অমান্য করে হরতাল পালন করেন।
একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা সৈনিকদের স্মরণ করাই সব নয় এর বাইরেও অনেক কাজ আছে বলে মনে করেন এ ভাষাসৈনিক।
ভাষা আন্দোলনের মূললক্ষ্য বেকারত্বের গ্রাস, ক্ষুধামুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন ভাষা সৈনিক রণেশ মৈত্র।