বিশেষ প্রতিবেদন

ট্যানারি স্থান্তান্তর: বংশী নদী নিয়ে শঙ্কায় এলাকাবাসী

 শঙ্কায়  বংশী নদী
শঙ্কায় বংশী নদী

বুড়িগঙ্গা থেকে বংশী নদীর পাড় স্থানান্তরিত করা হচ্ছে চামড়া শিল্প।

স্থানীয়দের আশংকা, বংশীর পরিণতিও বুড়িগঙ্গার মতো হবে না তো! নদীর সঙ্গে সামগ্রিক পরিবেশ যাতে দুষিত না হয় সে জন্যই নির্মাণ করা হচ্ছে কেন্দ্রীয় বর্জ্য শোধানাগার-সিইটিপি।

এটি ঠিকভাবে কাজ করলে নদী দুষণের কোনো ঝুঁকি থাকবে না বলে জানান চামড়া শিল্প নগরীর প্রকল্প পরিচালক আবদুল কাইয়ুম।

তবে সিইটিপির যথাযথ ব্যবহার নিশ্চিত না করতে পারলে—স্থানীয়দের আশংকা বুড়িগঙ্গার মতো বংশীর হতে পারে বলে মনে করেন তিনি।

ট্যানারির ছেড়ে দেয়া বিষাক্ত রাসায়নিক এবং বিভিন্ন বর্জে ঐতিহাসিক বুড়িগঙ্গা হারিয়েছে তার গৌরব-ঐতিহ্য। নদীর জীব বৈচিত্র ধংস হওয়ার সঙ্গে সঙ্গে ট্যানারির বর্জ্যে প্রবল দুষণের শিকার আশপাশের এলাকাও।

সেই ট্যানারি এখন হাজারীবাগ বুড়িগঙ্গার পাড় থেকে যাচ্ছে হেমায়েতপুর বংশী নদীর পাড়ে। ট্যানারি থেকে ছেড়ে দেয়া বর্জ্যের শেষ আশ্রয় হবে এই নদীই। এতেই বুড়িগঙ্গার করুণ পরিণতি আতংকিত করছে বংশী পাড়ের মানুষদেরও।

বংশী নদীর যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য বর্জ্য শোধানাগার নির্মাণ করা হয়েছে।

প্রকল্প পরিচালক জানান, কোনো রাসায়নিক মিশ্রিত বিষাক্ত পানি, বা বর্জ্য বংশী নদীতে পড়বে না।

সিইটিপিতে শোধন করে নদীর মাছসহ অন্যান্য জীবের উপযোগী করেই পানি ছাড়া হবে বলে তিনি জানান।

তবে বর্জ্যশোধানাগার থাকা সত্ত্বেও কারখানার বিষাক্ত পানি বর্জ্য দিয়ে ওই বংশী নদীই দুষিত করার ক্ষতও এলাকাবাসীর কাজে বেশ তরতাজা।

এ অপচর্চা অপ্রত্যাশিত নয় বলে মনে করেন, চামড়া শিল্প নগড়ীর প্রকল্প পরিচালক। তবে এর জন্য সার্বক্ষণিক তদারকির তাগিদ দিয়েছেন তিনি।

দেশের অর্থনীতির জন্য যেমন চামড়া শিল্প গুরত্বপূর্ণ, তেমনি অপরিহায় নির্মল পরিবেশও।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ