বিশেষ প্রতিবেদন

বিশ্লেষকদের মতামত

অস্তিত্ব জানান দিতেই আইএস চাঞ্চল্যকর প্রচারণা চালাচ্ছে

আইএস
আইএস

নিজেদের অস্তিত্ব জানান দিতেই আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বাংলাদেশে ঘাঁটি গেড়ে প্রতিবেশি দেশে হামলার পরিকল্পনার মতো চাঞ্চল্যকর প্রচারণা চালাচ্ছে। এমনটাই মনে করেন আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা।

বিশ্লেষকরা বলেন, যেসব দেশে রাজনৈতিক অস্থিরতা চলছে, আইএস সেইসব দেশেই নিজেদের অবস্থান আরো শক্তিশালী করার চেষ্টা করছে। তাই জঙ্গিবাদ দমনে কঠোর পদক্ষেপের পাশাপাশি দেশে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে সরকার, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্টদের আরো পেশাদারিত্বের পরিচয় দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের।

বাংলাদেশে ঘাঁটি গেড়ে ভারত ও মিয়ানমারে হামলা চালাতে চায় আইএস। ভূ-অবস্থানগত কারণে বাংলাদেশই তাদের পছন্দ বলে সম্প্রতি আইএসের নিজস্ব সাময়িকী 'দাবিক'-এ প্রকাশিত সাক্ষাতকারে এ পরিকল্পনার কথা জানান জঙ্গি গোষ্ঠীটির বাংলাদেশ শাখার কথিত প্রধান শেখ আবু ইব্রাহিম আল-হানিফ।

নিজেদের অস্তিত্ব জানান দিতেই আইএস এ ধরণের প্রচারণা চালাচ্ছে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।

তিনি বলেন, যেসব দেশে রাজনৈতিক অস্থিরতা চলছে. আইএস সেইসব দেশেই নিজেদের অবস্থান আরো শক্তিশালী করার চেষ্টা করছে।

আর জঙ্গী সংগঠনগুলোর এই ধরণের তৎপরতা হালকাভাবে না নিয়ে তাদেরকে দমনে যথাযথ ব্যবস্থা নেয়া উচিত বলে অভিমত নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল এম আলী শিকদার।

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন প্রতিবেদনের প্রসঙ্গ টেনে, এতে যেসব অভিযোগ করা হয়েছে , সেসব বিষয় নিয়ে সরকার, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে আরো পেশাদারিত্বের সঙ্গে কাজ করা উচিত বলে মনে করেন এই দুই বিশ্লেষক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ