বিশেষ প্রতিবেদন

ইইউ থেকে বেড়িয়ে হোঁচট খাবে যুক্তরাজ্য

হুমায়ুন কবির
হুমায়ুন কবির

স্বকীয়তা রক্ষা করতে গিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যুক্তরাজ্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে হোঁচটই খাবে বলে মন্তব্য করেন সাবেক রাষ্ট্রদূত এবং কূটনৈতিক বিশ্লেষক হুমায়ুন কবির।

একইসঙ্গে অভিবাসন নীতি হবে আরও কঠিন ও জটিল বলেও জানান তিনি।

শুক্রবার দেশটিভিকে দেয়া একান্ত সাক্ষাতে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ প্রেক্ষাপট বিবেচনায় যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কে আগের চেয়ে আরও কৌশলী হওয়ার পরামর্শ দেন আরেক কূটনৈতিক বিশ্লেষক এম জমির। তিনি বলেন, কেননা, ইইউ'র সঙ্গে বাণিজ্য সুবিধা নিয়ে যুক্তরাজ্যেই সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করতো বাংলাদেশ।

আর ইইউ'র সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক ভবিষ্যতে কি দাঁড়াবে দু'পক্ষ মিলেই তা ঠিক করতে হবে বলেও জানান এম জমির।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার পর এর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের ধরণ নতুন করে ভাবতে হবে উভয় পক্ষকেই। যদিও ইইউ'র সমস্ত সুযোগ সুবিধা থেকেই বঞ্চিত হবে যুক্তরাজ্য। তবে অভিবাসন প্রশ্নে, দক্ষ জনশক্তি ছাড়া আর কাউকে নেবে না যুক্তরাজ্য। বার্তাটি বাংলাদেশের জন্যও প্রযোজ্য। কারি ইন্ডাস্ট্রি ধাক্কা খাওয়ার একটি আশঙ্কা যেমন রয়েছে, তেমনি যুক্তরাজ্য ইইউ'তে থাকার সময় যে বাণিজ্য সুবিধা ও সবচেয়ে বেশি পণ্য দেশটিতে রপ্তানির সুযোগ ছিল, তারওপরও এর প্রভাব পড়বে।

তাই যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কের বিষয়েও কৌশল নির্ধারণ করতে হবে বাংলাদেশকে- এমনটাই মত এই দুই বিশ্লেষকের।

নিজেদের অর্থনীতি, অভিবাসন নীতি ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ২৮ দেশের জোট-ইইউ'র সঙ্গে দীর্ঘ ৪৩ বছরের সম্পর্ক ছিন্ন করলো যুক্তরাজ্য। গণভোটে এই রায়ের প্রভাব এরইমধ্যে দেখা দিতে শুরু করেছে। তিন দশকের মধ্যে এই প্রথম ব্রিটিশ পাউন্ডের দর নেমেছে সর্বনিম্ন পর্যায়ে, ইউরোপের শেয়ারবাজারে ঘটেছে ব্যাপক দরপতন। অক্টোবরের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, যিনি ইইউ'তে থাকার পক্ষে প্রচারণা চালিয়েছিলেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ