রাজধানীর কল্যাণপুরে ‘অপারেশন স্টর্ম ২৬’ -নিহত ৯ জঙ্গিদের মধ্যে তিন জন ঊচ্চবিত্ত পরিবারের সদস্য এবং রাজধানীর বাসিন্দা।
তারা হলেন: শেজাত রউফ ওরফে অর্ক, আকিফুজ্জামান খান এবং তাজ উল হক রাশিক। বসুন্ধরা, গুলশান ও ধানমন্ডি এলাকায় তাদের বসবাস ছিলো।
কল্যাণপুরে জঙ্গি বিরোধী অভিযানে নিহত আমেরিকান পাসপোর্টধারী শেজাদ রউফ ওরফে অর্ক বাবার সঙ্গে থাকতেন বসুন্ধরা আবাসিক এলাকার ‘সি’ ব্লকের একটি বহুতল অ্যাপার্টমেন্টে।
তার বিষয়ে বাড়ির কেয়ারটেকার বলেন, গণমাধ্যমে ছেলের নিহত হওয়ার সংবাদ শুনে অর্কের বাবা তৌহিদ রউফ বুধবার বাসা থেকে বেরিয়ে যান। এরপর আর বাসায় ফেরেননি।
অর্কের নিহত হবার খবর শুনে অ্যাপার্টমেন্টের বাসিন্দারা হতভম্ব হয়েছেন।
আর আকিফুজ্জামান খান স্বাধীনতা বিরোধী কুখ্যাত রাজনীতিবিদ, সাবেক মুসলীম লীগ নেতা মোনায়েম খা'র নাতি।
রাজধানীর অভিজাত এলাকা গুলশান ১০ নম্বর সড়কের ২৫ নম্বরের পুরোনো দুই তলা বাড়িতে আকিফুজ্জামান খান তার মায়ের সঙ্গে বাড়িটিতে বসবাস করতো।
গুলশান ১ নম্বর চত্বর থেকে কিছুটা দক্ষিণে মূল সড়কের পাশেই বাড়িটির অবস্থান এবং তাজউল হক রাশিক পরিবারের সঙ্গে থাকতো ধানমন্ডি ১১/এ এর ঠিকানায় তৃতীয় তলায় ভাড়া ফ্ল্যাটে।
বাড়ির কেয়ারটেকার বলেন, রাশিকের বাবা অসুস্থ। ছেলের নিহতের খবর শুনে তার মাও অসুস্থ হয়ে পড়েছেন।
আর গাড়িচালক বলেন, রমজানের শেষ দিকে রাশিককে দেখেছিলেন তারা। এর মধ্যে অর্ক ও রাশিক কয়েকমাস ধরে নিখোঁজ ছিল।