বিশেষ প্রতিবেদন

আলোচিত ‘জাসদ-কর্নেল তাহের প্রসঙ্গ’ নিয়ে বির্তক

শেখ মুজিব
শেখ মুজিব

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগে-পরের রাজনৈতিক দায় নিয়ে বির্তক এখনও বর্তমান— সে বির্তকেই আলোচিত ‘জাসদ ও কর্নেল তাহের প্রসঙ্গ’।

বঙ্গবন্ধু হত্যার আগে সরকার বিরোধী প্রচার ও প্রকাশ্যে সরকার উৎখাতের ঘোষণাসহ বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার নামে নানা ধরনের সহিংস কর্মকাণ্ডের অভিযোগ জন্মলগ্ন থেকেই জাসদের বিরুদ্ধে ছিল আর বঙ্গবন্ধু হত্যার পরেও জাসদের ভূমিকা নিয়ে রাজনৈতিক বিতর্ক এখনও চলে আসছে।

একসময়ের রাজনৈতিক কর্মী, লেখক, গবেষক মহিউদ্দীন আহমদ এর লেখা ‘জাসদের উথ্থান পতন’ বইয়ে এ সম্পর্কে বিস্তারিত লিখেছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার ঘটনা জাসদ নেতা কর্নেল তাহের জানতেন। তাহের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর কেন রেডিও স্টেশনে গিয়ে খুনিচক্রের হোতা মোশতাককে সাক্ষাত দিয়েছিলেন তা রহস্যাবৃত।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং জাসদের ভূমিকা নিয়ে কিছুদিন আগেও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ব্যাপক ক্ষোভ ঝেড়ে বলেন, জাতির পিতার হত্যাকান্ডের প্রেক্ষাপট তৈরিতে জাসদ ছিল।

তার এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে কর্নেল তাহেরের ছোট ভাই জাসদ নেতা অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, সে সময়ের প্রধান বিরোধীদল হিসেবে পরিস্থিতি জানতেই ওখানে গিয়েছিলেন তারা। ওই প্রেক্ষাপট জাসদ নয় বরং খোদ আওয়ামী লীগের একাংশই তৈরি করেছিল।

বঙ্গবন্ধু হত্যার সময়ে সরকার কিংবা বিরোধীদল দুপক্ষেরই ব্যর্থতার কথা উল্লেখ করেন ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ওই বির্তকের অবসানে বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে এবং প্রকাশ্যের তথ্য জনসমুক্ষে প্রকাশ করা উচিৎ।

একইসঙ্গে বঙ্গবন্ধু হত্যার পেছনের ব্যক্তিদেরও বিচারের আওতায় নিয়ে আসার তাগিদ দেন ইতিহাস বিশ্লেষকরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ