চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সফরকে কাজে লাগিয়ে বিশ্বব্যাংকসহ পশ্চিমা দেশগুলোর ওপর বাংলাদেশের নির্ভরতা কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন জাতীয় পার্টিসহ বাম রাজনৈতিক দলের নেতারা।
বৃহস্পতিবার দেশ টিভিকে দেয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন নেতারা।
তবে বাংলাদেশে চীনের বিনিয়োগের ক্ষেত্রগুলো নিয়ে সরকার জনগণের সঙ্গে কোনো রকমের আলোচনা না করায় আক্ষেপ প্রকাশ করেছেন বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান।
আইএমএফ, বিশ্বব্যাংক থেকে ঋণ নিয়ে আগামীতে যেন জনগণকে বিশাল ঋণের বোঝা বইতে না হয় সেজন্য চীনের সঙ্গে সম্পর্ক আরো গাঢ় করার পাশাপাশি ব্রিকসে সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো।
এশিয়ান হাইওয়ে চালুর পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণেও চীনের সহযোগিতা আশা করেন তারা। আর চীনা বিনিয়োগে যেন কোনো ধরনের দুর্নীতি না হয় সেদিকে নজর রাখতে সরকারের প্রতি অনুরোধ জানান নেতারা।
আগামী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্য বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরিত করতে সরকার যখন কর্মপরিকল্পনা তৈরি করেছে ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে চীনের প্রেসিডেন্টের সফরকে ইতিবাচক হিসেবে দেখছে প্রধান বিরোধীদল জাতীয় পার্টি।
দেশের সব নদী ড্রেজিং, মেঘনা-গোমতি সেতু নির্মাণের পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতুতে বিনিয়োগে চীন এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছে তারা।
তবে বাংলাদেশে চীনের বিনিয়োগের ক্ষেত্রগুলো নিয়ে সরকার জনগণের সঙ্গে কোনো রকমের আলোচনা না করায় আক্ষেপ প্রকাশ করেছেন বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান।
দুই দেশের বিনিয়োগ ঘাটতি ও কর্মসংস্থানের দিকে নজর দেয়ার পাশাপাশি গৃহীত প্রকল্পে দুর্নীতি রোধে সরকারের নজরদারি বাড়ানোর দাবিও জানান তিনি।