বিশেষ প্রতিবেদন

সিলেট-চট্টগ্রামে হাইকোর্টের বেঞ্চ স্থাপনে স্বাগত জানালো আইনজ্ঞরা

হাইকোর্ট
হাইকোর্ট

সিলেট ও চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনে প্রধান বিচারপতির বক্তব্যকে স্বাগত জানিয়েছেন আইনজ্ঞ ব্যারিস্টার আমিরুল ইসলাম ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না।

রোববার দেশ টিভিকে দেয়া একান্ত সাক্ষাতকারে তারা বলেন, উচ্চ আদালতে যে পরিমাণ মামলা জট রয়েছে তা কমানোর জন্য এই ধরনের উদ্যোগ যথেষ্ট সহায়তা করবে। বিষয়টি পর্যালোচনা করে দ্রুত একটি সিদ্ধান্তে আসার জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান তারা।

সংবিধানের 'সুপ্রিম কোর্টের আসন' শিরোনামে ১০০ অনুচ্ছেদে বলা আছে- রাজধানীতে সুপ্রিমকোর্টের স্থায়ী আসন থাকিবে তবে রাষ্ট্রপতির অনুমোদন লইয়া প্রধান বিচারপতি সময়ে অসময়ে অন্য যে স্থান বা স্থানসমূহ নির্ধারণ করিবেন, সেই স্থান বা স্থানসমূহে হাইকোর্ট বিভাগের অধিবেশন অনুষ্ঠিত হইতে পারিবে।

সাম্প্রতিক এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা মামলাজট কমানোর জন্য সিলেট ও চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ গঠনে তার এবং সরকারের আগ্রহের কথা জানান।

ওই সময় প্রধানবিচারপতি বলেন, বিচারপতি নিয়োগসহ বেশ কিছু সমস্যা থাকলেও এটি নিয়ে কাজ করা হচ্ছে।

বিষয়টি ভালোভাবে পর্যালোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেয়া উচিত বলে অভিমত সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ