বিশেষ প্রতিবেদন

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়নি আজও মত তরুণদের

মুক্তিযুদ্ধ
মুক্তিযুদ্ধ

লাখো শহীদের রক্ত আর দীর্ঘ ৯ মাসের সংগ্রাম— পরাধীনতার শৃঙ্খল ভাঙতে একাত্তের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালি জাতি। যুদ্ধে অংশ নেয়া বেশিরভাগেরই বয়স ছিল ১৫ থেকে ৪০ এর মধ্যে। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের পর কাল প্রবাহে কেটে গেছে ৪৫ বছর।

এ প্রজন্মের তরুণরা মনে করেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়নি আজও— সমাজে রয়ে গেছে বৈষম্য-বঞ্চনা, বিরাজ করছে রাজনৈতিক প্রতিহিংসা। এমন বক্তব্যের সঙ্গে একমত হলেও মুক্তিযোদ্ধারা মনে করেন, তরুণরাই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেবেন।

সেই একাত্তরে যারা মাতৃভূমির জন্য জীবন বাজি রেখে অস্ত্র ধরেছিলেন; অকাতরে দিয়েছিলেন প্রাণ, স্বাধীন করেছেন দেশ- তাদের বেশিরভাগই ছিলেন বয়সে তরুণ-যুবা; এমনকি কিশোর বয়সেরও অনেকেই শামিল হয়েছিলেন সেই মুক্তির সংগ্রামে।

মুক্তিযুদ্ধে বাঙালি জাতির বিজয়ের পর পেরিয়েছে প্রায় অর্ধ শতাব্দী। যারা সেদিন মুক্তিযুদ্ধ করেছিলেন তাদের সবাই এখন ষাটোর্ধ। যে তরুণ বয়সে একাত্তরে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন মুক্তিযোদ্ধারা; সেই বয়সের এখনকার তরুণরা মুক্তিযুদ্ধকে কিভাবে মূল্যায়ণ করেন?

মুক্তিযুদ্ধের চেতনা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি— উল্লেখ করে তরুণরা আরো বলেন, ‘অসমতা এখনো রয়েছে— উন্নয়ন শুধু মাত্র জিডির বৃদ্ধি বা গুটিসংখ্যক মানুষের জীবনমানের বৃদ্ধি নয়। এটি হচ্ছে সর্বসাধারণের উন্নতি হয় সেই বিধান করতে হয়।’

তারা আরো বলেন, ‘আমাদের রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের আরো বেশি গণতান্ত্রিক ও সহনশীল হওয়া উচিৎ।’

এ প্রজন্মের তরুণদের এমন ভাবনাকে কিভাবে দেখছেন মুক্তিযোদ্ধারা— যারা যুদ্ধের সময়ে তরুণই ছিলেন।

মুক্তিযোদ্ধা বীরপ্রতীক লে. কর্ণেল কাজী সাজ্জাদ আলী জহির (অব.) বলেন, ‘মুক্তিযুদের সময় আমরা যদি না দাঁড়াতাম তাহলে তরুণরা এ কথাগুলো প্রকাশ করার মত অবস্থানে যেতে পারতো না— এটাই সত্য।’

মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘সংকট হয়েছে ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশে—

যেটি অর্জনে আমরা ব্যর্থ হয়েছি। বারবার তারা আঘাত হানছে এবং বাঁধার সৃষ্টি করছে।’

তরুণদের হতাশ হলে চলবে না—তাদের অসমাপ্ত কাজ শেষ করতে হবে নতুন প্রজন্মকেই বলেও এ সময় জানান তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ