বিশেষ প্রতিবেদন

ঘটনাবহুল ওয়ান ইলেভেন

তত্ত্বাবধায়ক সরকার
তত্ত্বাবধায়ক সরকার

ঘটনাবহুল ওয়ান ইলেভেন আজ (বুধবার)— দশ বছর আগে এমন দিনেই জরুরি অবস্থা ঘোষণার মধ্য দিয়ে দেশের শাসনভার নিয়েছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। রাজনৈতিক দলগুলোর হানাহানি আর মতানৈক্যের জেরে ক্ষমতায় আসা ওই সরকার পাল্টে দিয়েছিল দেশের রাজনৈতিক ইতিহাসের গতি প্রকৃতি।

তবে সেই ওয়ান ইলেভেনের দশ বছর পরও রাজনীতিকরা মতৈক্য আর একাত্মবোধের রাজনীতির শিক্ষা নেননি-এমনটাই মত বিশ্লেষকদের? আর ঘটনার দশ বছর পর এসে তাদের করণীয়ই বা কী?

ঘটনা দশ বছর আগে ২০০৭ সালের ১১ জানুয়ারি— জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতানৈক্যের প্রেক্ষাপটে আসে জরুরি অবস্থা আর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক শাসন। চ্যালেঞ্জের মুখে পড়ে গোটা রাজনৈতিক ব্যবস্থাই।

গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় একটি রাজনৈতিক সরকারের মেয়াদ শেষে যে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল, সেই স্বতঃসিদ্ধ বিধানটাই ভুলুণ্ঠিত হয়েছিল ২০০৭-০৮ সালের এক-এগারোয়। দুই শীর্ষ রাজনৈতিক নেত্রীকে টার্গেট করে এজেন্ডা ছিল মাইনাস টু ফর্মূলা। জেলে যেতে হয় শেখ হাসিনা, খালেদা জিয়াসহ দেড় শতাধিক রাজনীতিককে।

তবে যে মতানৈক্যের জেরে আসে ওয়ান ইলেভেন তা থেকে কী শিক্ষা নিয়েছেন রাজনীতিবিদরা? সহনশীলতা কী ফিরেছে রাজনীতিতে?

বিশ্লেষকরা রাজনৈতিক সহনশীলতার ওপর জোর দিলেও রাজনীতিকরা বিষয়টিকে দেখছেন ভিন্নভাবে। ওয়ান ইলেভেন আর ফিরবে না; আইন করে সে প্রেক্ষাপট বন্ধের বিষয়টিকে সামনে আনছেন তারা।

পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতি আর সহনশীলতাকে রাজনীতিকরা কৌশলে এড়িয়ে যেতে চাইলেও; বিশ্লেষকদের মতে, জাতীয় স্বার্থে ঐক্যে পৌঁছতে হবে রাজনৈতিক দলগুলোকে। করতে হবে সুষ্ঠু গণতান্ত্রের চর্চা।

এর বিপরীতে আবারও উত্থান হতে পারে ওয়ান ইলেভেন কিংবা তার চেয়েও ক্ষতিকর কিছু আর এক্ষেত্রে রাজনীতিবিদদের আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন বিশ্লষকরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ