বিশেষ প্রতিবেদন

সার্চ কমিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বিশ্লেষকদের

সার্চ কমিটি
সার্চ কমিটি

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ যে সার্চ কমিটি গঠন করেছেন— তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এ সার্চ কমিটি কোন ভালো ফল বয়ে আনবে বলে মনে করেন না বিশ্লেষকদের কেউ কেউ। কারণ বর্তমান নির্বাচন কমিশন গঠিত হয়েছিল যে সার্চ কমিটির মাধ্যমে সেই কমিটির প্রধান এবারের সার্চ কমিটিরও মূলব্যক্তি হওয়ায় এবারও স্বচ্ছ ও স্বাধীন কমিশন গঠন নিয়ে সংশয়ে তারা।

তবে বর্তমান সার্চ কমিটিতে দুই জন শিক্ষাবিদকে সম্পৃক্ত করার বিষয়টিকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন। তাই কমিটি যেমনই হোক, এ কমিটির মাধ্যমেই যোগ্য, শক্তিশালী আর নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা যাবে বলে তারা আশাবাদী।

নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটি নিয়ে নানা মহলে চলছে বিশ্লেষণ। কেউ স্বাগত জানাচ্ছেন আবার কেউ কেউ এ কমিটির সাফল্য নিয়ে সন্দিহান।

জেষ্ঠ্য সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আমানুল্লাহ কবীরের মন্তব্য, যে সার্চ কমিটির প্রধানের নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশন গঠন করা করেছিল এবং যা নিয়ে বিভিন্ন সময়ে বির্তকের সৃষ্টি হয়েছে। সেই সার্চ কমিটির প্রধানের নেতৃত্বে এবারও স্বাধীন নিরপেক্ষ কমিশন গঠন সম্ভব না।

তবে এবারের কমিটিতে নাগরিক সমাজের প্রতিনিধি অন্তর্ভূক্ত হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

আমান উল্লাহ'র বক্তব্যের সঙ্গে দ্বিমত করেছেন আরেক বিশ্লেষক নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) প্রধান নির্বাহী ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, গত সার্চ কমিটির থেকে এবারের কমিটিতে নতুনত্ব যোগ করেছে একজন নারী প্রতিনিধি এবং একজন নাগরিক সমাজে প্রতিনিধি সম্পৃক্ত হওয়ায়।

এ কমিটির মাধ্যমেই শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সম্ভব বলে মনে করছেন তিনি।

আর বেসরকারি সংস্থা ফেয়ার ইলেকশন মনিটরিং এ্যালান্স (ফেমার) প্রেসিডেন্ট মুনিরা খান মনে করেন, কম সময়ের মধ্যে নতুন ইসি গঠনে যোগ্য ব্যক্তি খুঁজে বের করা সার্চ কমিটির জন্য অনেক বড় চ্যালেঞ্জ।

সব বির্তকের ঊর্ধ্বে থেকে এই চ্যালেঞ্জ মোকাবেলার তাগিদ দিয়েছেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ