বিশেষ প্রতিবেদন

উপেক্ষিত বাংলা ভাষা: আন্দোলনের ৬৫ বছর

বাংলা ভাষা
বাংলা ভাষা

মায়ের ভাষার অধিকার আদায়ের সংগ্রামের পর পেরিয়ে গেছে ৬৫ বছর। এ দীর্ঘ সময়ে প্রতিষ্ঠা পেয়েছে ভাষার অধিকার, রাষ্ট্রভাষা হয়েছে বাংলা।

তবে সর্বস্তরে মাতৃভাষার ব্যবহার চালু হয়নি এখনও সাইনবোর্ড-বিলবোর্ড বাংলায় লেখার অনীহা এবং বাংলা বানানে ভুলের ছড়াছড়ি; সব মিলিয়ে এক নৈরাজ্যকর পরিস্থিতি। এ নিয়ে আক্ষেপ ভাষা সংগ্রামীদের; তাদের মতে ভাষার জন্য সংগ্রাম শেষ হয়নি এখনো।

‘মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা’— রক্তঝরা ইতিহাসে অর্জিত হয়েছে যে ভাষার অধিকার, সেই মাতৃভাষা বাংলা নিশ্চিতভাবেই অনেক গর্বের; অনেক ভালোবাসার। তবে সেই গর্ব অনেকটাই ম্লান হয় যখন ভাষার অধিকার আদায়ের সংগ্রামের ৬৫ বছর পরও, সর্বস্তরে চালু হয় না মাতৃভাষা বাংলা।

সাইনবোর্ড-বিলবোর্ড বাংলায় লিখতে আগ্রহী না হওয়া এবং বাংলা বানানে ভুলের ছড়াছড়ি বড়ই দৃষ্টিকটু-বেমানান ভাষা সংগ্রামীদের কাছে। এসব কিছুকে একুশের চেতনার অবমাননা বলেই মনে করেন তারা।

মাতৃভাষা-রাষ্ট্রভাষা বাংলার ক্ষেত্রে এসব অসঙ্গতির কারণ আসলে কি.?

আদালতের নির্দেশনা থাকার পরও ব্যবসায়িক দৃষ্টিকোন থেকে সাইনবোর্ড বাংলার পরিবর্তে ইংরেজিতে লিখতেই সাচ্ছন্দ্যবোধ করেন অনেকে। যদিও জনসচেতনতা বাড়াতে চলছে কাজ।

বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, এ অবস্থা থেকে উত্তরণে আরও বেশি আন্তরিক হতে হবে সাধারণ মানুষকে। প্রয়োজনে বাধ্য করতে হবে বাংলায় সাইনবোর্ড লিখতে। আর, বানান ভুল বন্ধে তাদের আছে বেশ কিছু পরামর্শ।

এছাড়াও সংশ্লিষ্টরা মনে করেন, শুদ্ধ বাংলা ভাষার চর্চা, এর সঠিক প্রয়োগ ও ব্যবহার করলেই পুরোপুরিভাবে বাস্তবায়ন হবে একুশের চেতনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ