প্রতি ৭২ ঘন্টায় পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে একটি করে ভাষা— বাংলাদেশে মাতৃভাষা বাংলা ছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাতৃভাষা রয়েছে ৪০টির মতো। আশঙ্কা করা হচ্ছে অচিরেই হয়তো মৃত্যু ঘটবে অনেক মাতৃভাষার।
যদিও এসব ভাষাকে বাঁচিয়ে রাখতে পার্বত্য এলাকায় শুরু হয়েছে পাহাড়ের ভিন্ন জাতিগোষ্ঠীর মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম। এ নিয়ে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি উদ্যোগে চলছে গবেষণা, সংরক্ষণ এবং প্রচার-প্রসারের কাজ।
বলা হয় সঠিক চর্চায় সমৃদ্ধ হয় ভাষা আর চর্চাহীনতায় হয় বিবর্ণ; ঘটে অপমৃত্যু। আমাদের মাতৃভাষা বাংলা ছাড়াও বাংলাদেশে ক্ষুদ্র নৃ গোষ্ঠির মাতৃভাষা রয়েছে ৪০টির মতো। স্বাভাবিক নিয়মেই সেসব ভাষা রং হারাচ্ছে; শঙ্কা দেখা দিয়েছে একেবারেই হারিয়ে যাওয়ার।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের গবেষণা তথ্য বলছে প্রতি ৩ দিনে পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে একটি করে ভাষা। গোটা বিশ্বের যখন এ চিত্র তখন বাংলাদেশের অবস্থা কী?
ক্ষুদ্র নৃ গোষ্ঠির মাতৃভাষাকে বাঁচিয়ে রাখতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নিয়েছে বেশ কিছু পদক্ষেপ।
এ অবস্থায় পার্বত্য এলাকায় শুরু হয়েছে পাহাড়ের ভিন্ন জাতিগোষ্ঠীর মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম।
ভাষা সংরক্ষণ, এর চর্চা ও প্রচার-প্রসারে এ ধরনের উদ্যোগ যেমন অপরিহার্য; তেমনি মাতৃভাষাকে সমৃদ্ধ করতে নিজ নিজ জাতি সত্ত্বার মানুষদেরও নিতে হবে জোরালো ভূমিকা।