বিশেষ প্রতিবেদন

ক্ষমতাসীনদের অধীনে নির্বাচনে অংশ না নেয়ার বিষয়ে অনড় বিএনপি

বিএনপি
বিএনপি

ক্ষমতাসীন দলের অধীনে জাতীয় নির্বাচনে অংশ না নেয়ার বিষয়ে অনড় বিএনপি।

দলটি চাইছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং জনগণের প্রত্যক্ষ ভোটে ক্ষমতা পরিবর্তনের গ্যারান্টি।

নেতারা বলছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশে অনুষ্ঠিত হবে না কোনো নির্বাচন। স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচনে অংশ নিতে দল সাংগঠনিকভাবে সবসময়ই প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

ঘনিয়ে আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সময়। দেড় বছরেরও বেশি সময় বাকি থাকলেও দেশের রাজনৈতিক অঙ্গণে বেশ আগেভাগেই শুরু হয়ে গেছে সে নির্বাচন নিয়ে আলোচনা আর হিসেব-নিকেশ।

চলমান বিভিন্ন মামলায় নির্বাচনের আগেই দলের চেয়ারপারসনের সাজা হয়ে যেতে পারে এমন আশঙ্কায় আছে বিএনপি।

দলের জন্য বিষয়টি বেশ দুঃশ্চিন্তার বলেই বিভিন্ন ফোরামে, সভা-সেমিনারে এ নিয়ে সরকারের সমালোচনা করে বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতারা।

খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশে কোনো জাতীয় নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবার দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, সাজা হলেও নির্বাচনে অংশ নিতে পারবেন বিএনপির চেয়ারপারসন।

খালেদা বিহীন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মতো ভুল সিদ্ধান্ত নেবে না সরকার বলে মনে করেন গয়েশ্বর চন্দ্র রায় ও আহমেদ আযম।

তারা দলীয় সরকারের অধীনে নয় বরং নির্বাচন হতে হবে সহায়ক সরকারের অধীনে; যেখানে নিশ্চিত করা হবে সাধারণ ভোটারদের প্রত্যক্ষ অংশগ্রহণ।

ক্ষমতাসীন দল ও নবগঠিত ইসির অধীনে জাতীয় নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্তে অনড় থাকলেও দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাওয়া পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে থাকছে বিএনপি।

নেতারা বলছেন, নির্বাচনমুখী দল হওয়ায় বিএনপি যেকোনো সময় জাতীয় নির্বাচনে যেতে প্রস্তুত।

পরবর্তী জাতীয় নির্বাচন নিয়ে যাতে জনমনে এবং বহির্বিশ্বে প্রশ্ন না ওঠে সেজন্য কোনো রাজনৈতিক দলকে বাদ দেয়ার মতো হঠকারী সিদ্ধান্ত না নিয়ে বরং সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে ক্ষতমাসীন দল কাজ করবে বলে আশাবাদী বিএনপি নেতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ