বিশেষ প্রতিবেদন

জনসম্পৃক্ত কর্মসূচি নিয়ে এগুচ্ছে বিএনপি

বিএনপি
বিএনপি

নির্বাচনমুখী আন্দোলনের ভিত তৈরি করতে জনসম্পৃক্ত কর্মসূচি নিয়ে সামনে এগুচ্ছে বিএনপি। গ্রেপ্তার-সহিংসতা এড়িয়ে আন্দোলন চাঙ্গা করার কৌশল খুঁজছে দলটি। ক্ষমতাসীন দলের অধীনে জাতীয় নির্বাচনে না যাওয়ার বিষয়ে বিএনপি এখনো অনড়।

নেতারা বলছেন, কাজ চলছে নিরপেক্ষ সহায়ক সরকারের রূপরেখা তৈরীর; ঘোষণা আসবে যথাসময়ে।

মামলা-মোকদ্দমায় বিপর্যস্ত বিএনপি দীর্ঘদিন ধরেই ছিল না রাজপথের কোনো কর্মসূচিতে। দলটির অভিযোগ, সরকারের বৈরী আচরণ এবং পুলিশি বাধায় কর্মসূচি পালন করতে পারেন না তারা। তবে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানীসহ সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি।

ঢাকায় কোনো বাধা-বিপত্তি না থাকলেও, ঢাকার বাইরে বেশ কয়েকটি জায়গায় পুলিশি বাধায় পণ্ড হয়ে যায় কর্মসূচি।

তারপরও সার্বিকভাবে অবস্থান কর্মসূচি পালন নিয়ে সন্তুষ্ট বিএনপি। যদিও ঢাকার বাইরের কর্মসূচিতে বাধার সমালোচনাও করছেন দলটির নেতারা।

এদিকে, গ্রেপ্তার-সহিংসতা এড়িয়ে নির্বাচনমুখী আন্দোলনের ভিত তৈরীর জন্য বিএনপি যে জনসম্পৃক্ত কর্মসূচি নিয়ে সামনে এগুচ্ছে দলটির নেতাদের বক্তব্যে তা স্পষ্ট।

নির্বাচনের জয়-পরাজয়ে স্বার্থ আছে এমন কারো অধীনে অর্থাৎ ক্ষমতাসীন দলের অধীনে জাতীয় নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে বিএনপি এখনো অনড়।

নেতারা আরো বলছেন, কাজ চলছে নিরপেক্ষ সহায়ক সরকারের রূপরেখা তৈরির যথাসময়ে এ ব্যাপারে ঘোষণা দেয়া হবে।

বিএনপি নেতারা আশাবাদী, শেষ পর্যন্ত সরকার সমঝোতার পথে এসে সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ