বিশেষ প্রতিবেদন

বিশ্লেষকদের মতামত

দেশীয় জঙ্গিরাই হামলা চালাচ্ছে, আইএস বা আল-কায়েদা নয়

জঙ্গি হামলা
জঙ্গি হামলা

আইএস ও আল-কায়েদা নয় দেশের ভেতরের জঙ্গিরাই সারাদেশে জঙ্গি হামলা চালাচ্ছে আর এ হামলায় আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততার অভিযোগ ষড়যন্ত্রের অংশ। চলমান জঙ্গি হামলায় আইএস- আল কায়দার সম্পৃক্ততা নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এমনটাই মনে করছেন।

তারা বলছেন, বাংদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে দেশি ও আন্তর্জাতিক মহলের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এজন্য সরকাররে উচিৎ জঙ্গি নিয়ন্ত্রণে আরো বেশি তৎপর হওয়া।

ব্লগার, ধর্মীয় যাজক হত্যা থেকে শুরু করে হলি আর্টিজানের মতো বাংলাদেশে বড় জঙ্গি হামলা। আইএস এসব জঙ্গি হামলা চালিয়েছে ঘটনা ঘটার পরই ওয়েবসাইটে বিবৃতি। নানা মহল থেকেও চুলচেরা বিশ্লেষণ চলে এর সঙ্গে আইএস- আল কায়দাসহ আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্তা রয়েছে কি-না।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বারবারই এ দাবি প্রত্যাখান করে আসছেন। তার মতে বাংলাদেশে আইএস এর কোনো অস্তিত্ব নেই।

রাজধানীর আশকোনায় জঙ্গি হামলার ঘটনার পরও এর ব্যতিক্রম ঘটেনি। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা সরকারের সঙ্গে একমত- বাংলাদেশে জঙ্গি হামলার সঙ্গে আইএস - আল কায়দা জড়িত নয়।

তবে তারা আরো বলছেন, দেশীয় জঙ্গিদের সঙ্গে আফগানিস্তান ও সিরিয়ার জঙ্গিদের যোগাযোগ রয়েছে। বাংলাদেশে জঙ্গি হামলায় আইএস এর সংশ্লিষ্টতা দেশি-বিদেমি ষড়যন্ত্রেরই অংশ।

বাশ্লেষকদের মতে সরকার জঙ্গি দমনে যথেষ্ট তৎপর রয়েছে তবে এটা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো বেশি সচেষ্ট হতে হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ