বিশেষ প্রতিবেদন

আগামী বাজেটে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম অপরিবর্তিত

ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম অপরিবর্তিত
ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম অপরিবর্তিত

আগামী বাজেটে ব্যবসায়ীদের জন্য বিদ্যুতের দাম কমছে তবে কমছে না সাধারণ ভোক্তাদের জন্য। ১ জুলাই থেকে ব্যবসায়ীরা ১০০ টাকার বিদ্যুৎ পাবেন ৯১ টাকা দিয়ে। আর সাধারণ ভোক্তাদের একই পরিমান বিদ্যুতের দাম দিতে হবে ১০৫ টাকা।

ভ্যাট আইন ২০১২ এ ৫% যায়গায় ১৫% ভ্যাট আরোপ এবং ব্যবসায়ীদের জন্য রেয়াত ব্যবস্থা থাকায়, সাধারণ ভোক্তার সঙ্গে দামের হেরফের হচ্ছে বলে দাবি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)।

তবে ব্যবসায়ীদের জন্য বিদ্যুতের দাম কমার সুফল, সাধারণ ভোক্তারা নিত্য পণ্যের বাজারে পাবেন বলে আশা করছে এনবিআর।

মূল্য সংযোজন কর-মূসক আইন ২০১২ কার্যকর হতে যাচ্ছে, আগামী ১ জুলাই থেকে। এতে বিদ্যুতের উপর মূসক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছে। তবে মূসক আদায়ের পদ্ধতিগত পরিবর্তনের কারণে এ আইনের ফলে ব্যবসায়ীরা বিদ্যুতের দাম আগের চেয়েও কম দেবেন।

জাতীয় রাজস্ব বোর্ড বলছে, নতুন আইনে বিদ্যুতের দামের সঙ্গেই মূসক অন্তর্ভুক্ত করা থাকবে। যে কারণে ব্যবসায়ীরা এখন মূসকসহ যে দাম দিচ্ছেন, সে দাম অপরিবর্ত থাকবে। উল্টো আগে যেখানে ৫ টাকা রেয়াত পেতেন, এখন ১০৫ টাকার ওপর রেয়াত পাবেন ১৩ টাকা ৭০ পয়সা।

নতুন আইনে সাধারণ ভোক্তারাও ভ্যাট দেবেন একই পদ্ধতিতে। অর্থাৎ নতুন আইনে তারা ১৫ শতাংশ ভ্যাট দিলেও, দাম অপরিবর্তিতই থাকছে। তবে তাদের জন্য কোন ধরনের রেয়াতের সুযোগ বর্তমান আইনেও নেই, নতুন আইনেও থাকছে না।

তাই নতুন আইনে বিদ্যুৎ বিলে,ব্যবসায়ী ও ভোক্তার তুলনামূলক প্রভাব আলাদা। ব্যবসায়ীরা ১০০ টাকার যায়গায় দিবেন ৯১ টাকা ৩০ পয়সা আর সাধারণ ভোক্তারা দিবেন ১০৫ টাকা।

বিদ্যুতের ক্ষেত্রে নতুন মূসক আইনকে সাধুবাদ জানান ব্যবসায়ী নেতারা। সাধারণ ভাবে ব্যবসায়ীদের বিদ্যুতের খরচ কমলে, জিনিসপত্রের দাম কমার কথা। তবে বাস্তবে সে হিসেব কতটা মিলবে- রয়েছে সে প্রশ্ন।

তাদের দাবি, মূসক আইন-২০১২ এখনও পুরোপুরি স্পস্ট নয়। তাই এর ভালমন্দ বোঝা যাবে, আইন বাস্তবায়নের পর।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ