বিশেষ প্রতিবেদন

সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর হতাশাব্যঞ্জক

সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্প
সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্প

সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর বাস্তবায়ন হতাশাব্যঞ্জক— চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে বাস্তবায়ন ৩০% এর কম। সময় মতো বাস্তবায়ন না হওয়ায়, খরচ বেড়ে যাওয়া এবং প্রকল্পের গুণগত মান কমে যাওয়ার আশংকা করছেন বিশেষজ্ঞরা।

অবস্থা উত্তরণে এ বিষয়ে, আসছে বাজেটে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেয়ার প্রস্তাব তাদের। অগ্রাধিকারমূলক প্রকল্পগুলো বাস্তবায়নে, উন্নত দেশের মত, একটি অ্যাডভাইজরি কাউন্সিল গঠনের পরামর্শও দিয়েছেন তারা।

পদ্মা সেতু প্রকল্প, ২০১৮ সালের মধ্যেই কাজ শেষ করার কথা ছিল। এর জন্য চলতি বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ৬ হাজার ২৬ কোটি টাকা। তবে প্রথম ৮ মাসে ব্যয় হয়েছে ২ হাজার কোটি টাকারও কম। পদ্মা সেতু রেল সংযোগের বাস্তবায়ন চিত্র আরো হতাশাব্যঞ্জক, ৪১০২ কোটি টাকা বরাদ্দের মধ্যে বাস্তবায়নের অগ্রগতি মাত্র ১৪ শতাংশ। আর মেট্রোরেল প্রকল্পে ২ হাজার ২২৭ কোটি টাকা বরাদ্দের বিপরীতে বাস্তবায়ন মাত্র ৯৭ কোটি টাকা।

সরকারের বাস্তবায়ন পরীক্ষণ ও মুল্যায়ন বিভাগের তথ্য বলছে, প্রথম ৮ মাসে অগ্রাধিকারমুলক ৮টি প্রকল্পের বাস্তবায়নের সার্বিক অগ্রগতি ২৯.৮%। বাকি ৪ মাসে পুরোপুরি বাস্তবায়ন প্রায় অসম্ভব।

বাজেটে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনায়, ২টি বিষয় যুক্ত করার পরামর্শ দিয়েছেন তারা। প্রধানমন্ত্রীকে প্রতিদিনের অগ্রগতি সম্পর্কে অবহিত করার ব্যবস্থা, এবং বাস্তবায়ন তদারকির জন্য একটি শক্তিশালী কমিটি গঠন।

এভাবে কর্মপরিকল্পনা করলে, বড় বড় সব প্রকল্পকেই, এর আওতায় নিয়ে আসা সম্ভব হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ