বিশেষ প্রতিবেদন

ভ্যাট-সম্পূরক শুল্ক আইন স্থগিতের বিষয়টি সরকারের কৌশল

বিএনপি
বিএনপি

বিস্তর আলোচনা-সমালোচনার পর দু'বছরের জন্য স্থগিত করা হয়েছে ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন। এ স্থগিতের বিষয়টিকে সরকারের কৌশল বলে মনে করছে বিএনপি।

দলটির নেতারা বলেন, নিজেদের অপকর্ম ঢাকতে আর জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতেই ভোটের আগে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ক্ষমতায় গেলে আওয়ামী লীগ এটি চালু করবে বলে মনে করছেন তারা। আর, এতে বিএনপির আন্দোলনে নামার ইস্যু ভেস্তে গেছে এমনটা মনে করেন না বিএনপি নেতারা। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের জন্য আন্দোলন চলবে দলটির।

জাতীয় সংসদে বাজেট প্রস্তাবের পরপরই ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন নিয়ে সমালোচনার ঝড় ওঠে দেশব্যাপী।

এমনকি, ক্ষমতাসীন দলের সাংসদদের তোপের মুখেও পড়েন অর্থমন্ত্রী। তবে, শেষ পর্যন্ত দু'বছরের জন্য স্থগিত করা হয় ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন।

অনেকে মনে করেন, ভ্যাট ও সম্পূরক শুল্ক আইনের বিষয়টি নিয়ে জনমত গড়ে তুলতে পারতো বিএনপি; এটিকে ইস্যু করতে পারতো আন্দোলনের। বাজেটকে আন্দোলনের ইস্যু করতে না পারায় বিএনপির সুযোগ হাতছাড়া হয়েছে কিনা.?

জানতে চাইলে মাহবুব ও রিজভী বলেন, এতে সুযোগ নষ্টের কোনো বিষয় নেই; জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকার মূলত এ নিয়ে রাজনীতি করেছে।

সরকারের এ সিদ্ধান্তে বিএনপির দাবি কিংবা আন্দোলনের গত প্রকৃতিতে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির আন্দোলন চলবে সহায়ক সরকারের দাবিতে বলে জানান তিনি।

সরকার শেষ পর্যন্ত সমঝোতায় এসে দেশে সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করবে বলে মনে করেন বিএনপি তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ