বিশেষ প্রতিবেদন

সংঘাতের মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে রাজনৈতিক দলগুলোকে

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন

একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি নানারকম শঙ্কাও কাজ করছে জনমনে।

রাজনীতির মাঠে উত্তাপ বাড়ার পাশাপাশি সংঘাত-সহিংসতার আশঙ্কাও রয়েছে। ভোটে অংশ নেয়ার কথা বারবার বললেও শেষ পর্যন্ত বিএনপি মাঠে থাকবে নাকি দশম সংসদ নির্বাচনের মতো বর্জন করবে সে নিয়েও চলছে নানা বিশ্লেষণ।

সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার নির্বাচন কমিশনের। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন শংকামুক্ত একটি নির্বাচনের কথা। আর ক্ষমতাসীন দলই শংকামুক্ত নির্বাচন নিশ্চিত করতে পারে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

অতীতের তীক্ত অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসতে রাজনৈতিক দলগুলোকে সংঘাত পরিহার করতে ঐক্যমতে পৌঁছানোর পরামর্শ তাদের।

একাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি আগ্রহী দেশের সর্বস্তরের মানুষও। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে আর সব দলই এতে অংশ নেবে বলে আশা সবার। তবে সেইসঙ্গে রাজনৈতিক অস্থিতিশীলতা, সংঘাতসহ নানা রকম আশঙ্কাও দানা বাঁধছে দেশের জনমনেও।

রাজনৈতিক বিশ্লেষক আমান উল্লাহ কবীর মনে করছেন, আসছে নির্বাচনও সংঘাতমুক্ত হবে না।

সংঘাত, সহিংসতামুক্ত একটি নির্বাচনের নিশ্চয়তা কেবল ক্ষমতাসীন দলই দিতে পারে মনে করে তিনি বলেন, এরজন্য নির্বাচন কমিশনকে জোরালো ভূমিকা রাখতে হবে।

প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে তাল মেলাতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব মিটিয়ে সংঘাতের রাজনীতি থেকে বেরিয়ে আসার ওপর জোর দেন আরেক বিশ্লেষক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন।

বরাবর নির্বাচনকে কেন্দ্র করে দেশের জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরে তিনি বলেন- দেশকে ধ্বংস নয়, উন্নয়নের পথে নিয়ে যেতে হবে। সংঘাতের মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে রাজনৈতিক দলগুলোকে।

নির্বাচন নিয়ে শঙ্কামুক্ত থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। রাজনৈতিক দলগুলোও এ বিষয়ে পরিপক্কতার পরিচয় দেবে-এমন প্রত্যাশা বিশ্লেষকদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ