বিশেষ প্রতিবেদন

শেষ ধাপে রয়েছে একুশ আগস্ট গ্রেনেড হামলা-মামলার বিচার প্রক্রিয়া

একুশ আগস্ট গ্রেনেড হামলা
একুশ আগস্ট গ্রেনেড হামলা

একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলাটি বিচার প্রক্রিয়ার শেষ ধাপে রয়েছে তবে কত দিনে শেষ হবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রেজাউর রহমান।

দেশ টিভির সঙ্গে একান্ত সাক্ষাতকারে এসব কথা বলেন তিনি।

চাঞ্চল্যকর এ মামলাটি দ্রুত শেষ করতে রাষ্ট্রপক্ষ সচেষ্ট রয়েছে তবে আসামিপক্ষের কালক্ষেপণের জন্য কিছুটা সময় লাগছে। এছাড়া, এই মামলার আসামিরা বেশ কয়েকটি মামলায় আসামি হওয়ার কারণেও কিছুটা ধীর গতিতে চলছে ২১ আগস্ট হামলার মামলার কার্যক্রম।

গত ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামাত জোট সরকারের সময় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বিরোধীদল আওয়ামী লীগের জনসভা চলাকালে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। এ হামলায় আওয়ামী লীগের ২৪ জন নেতা-কর্মী নিহত আর আহত হন শতাধিক। তদন্তে বেরিয়ে আসে হামলায় সরাসরি সম্পৃক্ত ছিলো জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আর এতে সহায়তা করেছেন তৎকালিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

হামলার কয়েকদিন আগে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সঙ্গে হাওয়া ভবনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের বৈঠকের কথাও বেরিয়ে আসে।

এরইমধ্যে মামলাটির আইনি প্রক্রিয়ার সিংহভাগ শেষ হয়েছে বলে জানান রেজাউর রহমান।

২২৫ জন সাক্ষী ও ২০ জন সাফাই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে— সাক্ষী ও সাফাই সাক্ষীদের জেরাও শেষ করেছেন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা। এরইমধ্যে রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতর্ক পাঁচ কার্যদিবস উপস্থাপন করেছেন।

খুব দ্রুতই শেষ হবে যুক্তিতর্ক উপস্থান—এ কথা উল্লেখ করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রেজাউর রহমান বলেন, চাঞ্চল্যকর মামালাটির ধীরগতির বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে মামলার আসামিরা বেশ কয়েকটি মামলায় আসামি হওয়ার কারণেও কিছুটা ধীর গতিতে চলছে।

তথ্য বিভ্রাটের কারণে ২৯২ দিন মামলাটি কার্যক্রম বন্ধ ছিল জানিয়ে তিনি বলেন, আসামিপক্ষ অযথা সময় নষ্ট না করলে মামলাটি দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে।

এরইমধ্যে মামলাটির বেশ কয়েকজন আসামির ফাঁসি হয়েছে অন্য মামলায়। মামলার অন্যতম আসামি লুৎফুজ্জামান বাবর কারাগারে এবং অপর আসামি তারেক রহমান বিদেশে অবস্থান করছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ