বিশেষ প্রতিবেদন

আ’লীগ-বিএনপিকে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার পরামর্শ

আ’লীগ-বিএনপি
আ’লীগ-বিএনপি

দেশি-বিদেশি কোনো গণমাধ্যমেই জিয়া পরিবারের দুর্নীতির বিরুদ্ধে কোনো কিছু প্রকাশিত হয়নি— শুধুমাত্র খালেদা জিয়ার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস আর রাজনৈতিক সুবিধা লাভের জন্যই এসব অপবাদ দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি চেয়ারপারসনের দেয়া আইনি নোটিসকে উদ্দেশ্যে প্রণোদিত বলে অভিহিত করেছেন আওয়ামীপন্থী আইনজীবীরা।

তবে এ ধরনের পারস্পরিক বিদ্বেষমূলক বক্তব্য না দিয়ে দু'পক্ষকেই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা বললেন আইনজ্ঞরা।

গত ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দিয়েছেন এমন অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বরাবর মঙ্গলবার আইনি নোটিস পাঠিনো হয় বিএনপির পক্ষ থেকে। এতে খালেদা জিয়ার কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়।

রাজনৈতিক ফায়দা নিতেই এ নোটিস বলে মনে করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন।

আর পরিকল্পিতভাবে আর রাজনৈতিক সুবিধা লাভের উদ্দেশ্যেই জিয়া পরিবারের সদস্যদের বিরুদ্ধ এসব অপবাদ দেয়া হচ্ছে বলে অভিযোগ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেনের।

এদিকে, আইনি নোটিস পাঠানোর অধিকার দেশের সব নাগরিকেরই রয়েছে উল্লেখ করে, এটি গ্রহণযোগ্য কি-না তা আদালতই নির্ধারণ করবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

আইনের প্রতি সম্মান দেখিয়ে ভেবেচিন্তে ব্যবস্থা নিতে দুই দলের প্রতি আহ্বান জানালেন এ আইনজীবী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ