বিশেষ প্রতিবেদন

একুশ আগষ্ট গ্রেনেড হামলার ঘটনায় সর্বোচ্চ শাস্তির আবেদন

একুশ আগষ্ট গ্রেনেড হামলা
একুশ আগষ্ট গ্রেনেড হামলা

একুশ আগষ্ট গ্রেনেড হামলার ঘটনায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামিদের সর্বোচ্চ শাস্তির আবেদন করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষে প্রধান কৌঁসুলি রেজাউর রহমান। শনিবার দেশটিভির সঙ্গে একান্ত সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

রেজাউর রহমান বলেন, মামলাটি এখন শেষ পর্যায়ে আছে। ২১ আগষ্ট হামলার সঙ্গে আন্তর্জাতিক ৪টি জঙ্গি সংগঠনের সঙ্গে দেশীয় আরো তিনটি জঙ্গি সংগঠন জড়িত ছিল।

বিএনপি-জামাত জোট সরকারের সহযোগিতায় একুশ আগষ্টের হামলা হয়েছিল—তার বেশ কিছু প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসলি।

তিনি আরো বলেন, হামলার আগে ১০টি জায়গায় এই বিষয়ে বৈঠক হয়েছে বলেও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে উঠে এসেছে।

এ হামলায় দেশিয় জঙ্গিদের পাশাপাশি আন্তর্জাতিক জঙ্গি ও একটি দেশের গোয়েন্দা সংস্থা জড়িত ছিলো বলেও জানান রেজাউর রহমান।

এদিকে, মামলাটিতে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন প্রায় শেষ পর্যায়ে। আদালতের সামনে উপসংহার টানা হবে কয়েকদিনের মধ্যে। রাষ্ট্রপক্ষ আশা করছে, আসামীদের সর্বোচ্চ শাস্তি দেবে আদালত।

দেশের ইতিহাসে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর এত বড় হামলার আর কোনো নজির নেই। এই হামলায় ২৪ জন নিহত হয় আর আহত হয় আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মী। এ হামলায় আহত হন সে সময়ের বিরোধীদলীয়, নেতা বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা।

২০০৭ সালের ২২ আগস্ট মতিঝিল থানায় দায়ের করা মামলাটি চলছে ১০ বছর ধরে। থানা পুলিশ প্রথমে তদন্ত করলেও পরে গোয়েন্দা পুলিশের হাত দিয়ে সিআইডি কাছে আসে মামলাটি।

অধিকতর তদন্তের পর ২০১১ সালের ৩ জুলাই তারেক রহামানসহ ৩০ জনের নাম যুক্ত করে মোট ৫২ জনের বিরুদ্ধে হত্যা ও বিষ্ফোরক আইনে দু'টি মামলার অভিযোগপত্র দেন সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ