বিশেষ প্রতিবেদন

সহিংসতামুক্ত বাংলাদেশ দেখতে চান দেশের বিশিষ্টজনেরা

আসছে নতুন বছরে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতামুক্ত বাংলাদেশ দেখতে চান দেশের বিশিষ্টজনেরা
আসছে নতুন বছরে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতামুক্ত বাংলাদেশ দেখতে চান দেশের বিশিষ্টজনেরা

আসছে নতুন বছরে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতামুক্ত বাংলাদেশ দেখতে চান দেশের বিশিষ্টজনেরা।

দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রেখে সমাজে বৈষম্য কমিয়ে আনার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে সুষ্ঠু গণতন্ত্রের চর্চা হোক- এমনটাই প্রত্যাশা তাদের।

সাম্প্রদায়িকতা, নারীর প্রতি সহিংসতা বন্ধ করে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশী সবাই। তবে সেইসঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষা ব্যবস্থাসহ জনজীবনে কোনও ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান তাদের।

শীতের কুয়াশা ভেদ করে ২০১৮ সালের প্রথম ভোরের সূর্য যেন জানান দেয়ার আশায় আর মাত্র কয়েকঘণ্টা।

গত বছরের সকল ব্যর্থতার মেঘ সরিয়ে নতুন বছর বয়ে আনবে সাফল্যের নতুন নতুন বারতা এমনটাই কামনা তাদের।

দেশ আর দেশের মানুষকে নিরাপদ আর শান্তিতে রাখা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার দায়িত্ব রাষ্ট্রেরই। সেই দায়িত্ব পালনে বিগত বছরে সরকার শতভাগ সাফল্য দেখাতে না পারলেও সন্ত্রাস-জঙ্গিবাদের আস্ফালন দেখতে হয়নি দেশবাসীকে। তবে এ অর্জনের ধারাবাহিকতায় নতুন বছরে যেন ধর্ষণ, হত্যা, গুমের মতো ঘটনা আর দেখতে না হয় সে প্রত্যাশা বিশিষ্টজনদের।

২০১৮ এ একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ সালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীত অভিজ্ঞতা থেকেই নির্বাচন কেন্দ্রিক সহিংসতা নিয়ে রয়েছে উদ্বেগও। তাই পরিস্থতি সামাল দিতে এখনই ব্যাবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন নারী নেত্রী অ্যারোমা দত্ত।

নারায়ণগঞ্জ আর রংপুর সিটি নির্বাচনকে মডেল ধরে জাতীয় নির্বাচনেও সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারকে উদ্যোগ নেয়ার পরামর্শ তাদের।

সেইসঙ্গে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক দলগুলোকেও আন্তরিক হতে হবে বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী।

অন্যদিকে, দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম অংশীদার হিসেবে নারীদের পেছনে রেখে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলেও আইনজীবী সালমা খান।

তাই বিগত বছরের মতো নারীর ওপর সহিংসতার পুনরাবৃত্তি যেন নতুন বছরেও দেখতে না হয় সে প্রত্যাশা নারী নেত্রীদের।

নতুন বছরে অর্থনীতিতে বেগবান হওয়ার পাশাপাশি মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য দূর আর সাধারণ মানুষের জীবনবোধেও পরিবর্তন আসবে বলে প্রত্যাশা বিশিষ্টজনদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ