বিশেষ প্রতিবেদন

খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন, মতামত আইনজ্ঞদের

খালেদা জিয়া
খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হলেও সাজা স্থগিত হয় আপিল বিভাগে আর উচ্চ আদাল সাজা মঞ্জুর করলেও নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন আইনজ্ঞরা। দেশ টিভিকে দেয়া সাক্ষাৎকারে আইনজ্ঞরা এ কথা বলেন।

তারা বলেন, আপিল বিভাগে মামলাটি নিস্পত্তি না হওয়া পর্যন্ত খালেদা জিয়ার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা থাকবে না।

সংবিধানে অনুযায়ী, নৈতিক স্খলনজনিত কারণে কোনো ব্যাক্তির দুই বছরে অধিক সাজা হলে তিনি কোনো ধরনের নির্বাচনে অংশ নিতে পারবেন না। তাই দুর্নীতি দমন আইনে বিএনপি চেয়ারপারসন সাজা পেলে বিষয়টি নৈতিক স্খলনজনিত কারণ কি না সেটি দেখার বিষয়টি নির্বাচন কমিশনের বলে অভিমত আইনজ্ঞদের।

সুপ্রিস কোর্টের সিনিয়র আইনজীবী শম রেজাউল করিম বলেন, নিম্ন আদালতের দেওয়া যেকোনো রায় আপিল বিভাগে চূড়ান্ত নিস্পত্তি না হওয়ার আগ পর্যন্ত সেটি কার্যকর হয় না।

আর ঢাবির আইন বিভাগের সহযোগী অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বলেন, যদি খালেদা জিয়ার সাজা হয়— তবে তিনি সাজা স্থগিতের জন্য হাইকোর্ট আপিল করতে পারবেন আর হাইকোর্ট সেটি গ্রহণ করলে তার নির্বাচনে অংশ নেওয়ায় কোনো বাধা থাকবে না।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করার দিন ৮ ফেব্রুয়ারি ধার্য করেছে রাজধানীর বকশিবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত।

প্রমাণের ভিত্তিতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ছয় আসামিই সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড হবে বলে আশা প্রকাশ করেছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবীরা। আর নির্দোষ দাবি করে খালেদা জিয়া খালাস পাবেন বলে আশা তার আইনজীবীদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ