বিশেষ প্রতিবেদন

নেত্রীর রায় ঘোষণার পর বদলে গেছে বিএনপির হিসাব নিকাশ

খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হলে দল কীভাবে চলবে এ নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে যে নানা আলোচনা হিসাব-নিকাশ ছিল নেত্রীর রায় ঘোষণার পর তা বদলে গেছে।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে উল্লেখ করা হয়েছে।

বিকেলে আদালত থেকে বের হয়ে দলটির শীর্ষ নেতারা বলেছেন-দলের ভার এখন খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ওপর। দলের সকল নির্দেশনা এখন তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যদের কাছ থেকেই আসবে বলে মন্তব্য করেছেন কেউ কেউ। যদিও নেতাদের কেউ কেউ বলছেন- খালেদা জিয়া যেখানেই থাকেন তার নির্দেশেই দল পরিচালিত হবে।

গত কয়েকদিন ধরে সর্বত্রই আলোচনার কেন্দ্র বিন্দুতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের দিকে যেমন ছিল তেমনি এ নিয়ে প্রশ্নও উঠেছিল খালেদা জিয়ার সাজা হলে দল চালাবে কে?

চেয়ারপারসনের অনুপস্থিতিতে দলের ভেতর যাতে কোনো ভাঙন সৃষ্টি না হয় সেজন্য এক রকম গোপনেই বিএনপির গঠনতন্ত্রে পরিবর্তন আনা হয়।

বলা হচ্ছিল- খালেদা জিয়ার সাজা পরবর্তী সময়ে আন্দোলন সংগ্রামসহ দল পরিচালনার দায়িত্ব পড়বে মহাসচিবসহ শীর্ষ ৭ নেতার কাঁধে।

বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারপারসনের অনুপস্থিতিতে স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটির সভা ডাকাসহ চেয়ারপারসনের অন্যসব ক্ষমতা প্রয়োগ করতে পারেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

কিন্তু তিনিও দেশের বাইরে এবং একই মামলায় দণ্ডিত। আবার দলের অনেকেই বলেন, বিএনপি চেয়ারপারসন যেখানেই থাকুন সেখান থেকেই দলের সকল সিদ্ধান্ত দেবেন।

অন্যদিকে রায় ঘোষণার একদিন আগে সংবাদ সম্মেলন করে দলের নেতা-কর্মীদের সর্তক থাকার পাশাপাশি শান্তি পূর্ণ আন্দোলনের নির্দেশও দেন বিএনপি চেয়ারপারসন।

বৃহস্পতিবার আদালতের রায়ে খালেদা জিয়ার সাজা হওয়ার পরই বিএনপির শীর্ষ নেতারা জানান- দলের পরবর্তী কার্যক্রম দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানই পরিচালনা করবেন।

সংবাদ সম্মেলনে এ নিয়ে এক প্রশ্নের জবাবেও এই বিষয় নিয়ে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ