বিশেষ প্রতিবেদন

অবাধ- সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনই সবার প্রত্যাশা

 অবাধ- সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনই সবার প্রত্যাশা
অবাধ- সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনই সবার প্রত্যাশা

আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় নির্বাচন। নির্বাচনের বছরের শুরুতেই দুর্নীতির দায় মাথায় নিয়ে কারাভোগ করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

দলীয় প্রধানকে ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি—দলটির নেতারা এমন হুঁশিয়ারি দিলেও সরকারের বাইরে থাকা অন্য রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে।

তাদের দাবি, নির্বাচন কারও অপেক্ষায় থাকে না—তবে বিএনপি নেত্রীর কারাবরণ রাজনীতির মাঠে অশনিসংকেত বলেও মনে করছেন কেউ কেউ।

সংকট নিরসনে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা সবার।

আগামী ডিসেম্বরে একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতির ময়দানে এখন বেশ উত্তাপ ছড়াচ্ছে।

সিলেট হজরত শাহজালাল ও হজরত শাহপরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অনানুষ্ঠানিকভাবে তাদের প্রচার-প্রচারণা শুরু করেন।

তবে সবকিছু ছাপিয়ে দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসনের সাজা ও কারাভোগের বিষয়টি এখন আলোচনার কেন্দ্রে। সাজা হওয়ায় খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা কিংবা তাকে ছাড়া বিএনপি আদৌ নির্বাচনে যাবে কিনা সে প্রশ্নও জনমনে।

এসব প্রশ্নের সঙ্গে কোনো কোনো রাজনীতিক একমত। আবার কেউ বলছেন ভিন্ন কথা।

জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার এক্ষেত্রে বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

একটি দলের জন্য নির্বাচন বসে থাকবে না বলে অভিমত তার।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, দুর্নীতির দায়ে সাজা দিয়ে জনগণের কাছে খালেদা জিয়ার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিয়েছে সরকার—তাকে ছাড়া নির্বাচন করা সহজ হবে না।

আবার বাম নেতা খালেকুজ্জামানের আশঙ্কা, বিএনপি নেত্রী কারাবন্দী থাকায় দেশের রাজনীতি সংকটের দিকে যাচ্ছে।

সংকট নিরসন করে নির্বাচনকে সামনে রেখে দুই রাজনৈতিক জোটের বিকল্প জোট করার ওপর জোর দেন তিনি।

তবে সংঘাত নয় আলোচনার পথ ধরেই সমস্যার সমাধান চান সবাই—এক্ষেত্রে সরকারের দায়িত্বই বেশি বলে তারা মনে করেন তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ