বিশেষ প্রতিবেদন

নেপালে বিমান বিধস্ত: এয়ার কন্ট্রোল রুমের অডিও রেকর্ড সঠিক নয়

এয়ার কন্ট্রোল রুম
এয়ার কন্ট্রোল রুম

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবনে বিধস্ত বিমানের পাইলটের সঙ্গে এয়ার কন্ট্রোল রুমের কথোপকথনের যে অডিও রেকর্ড বের হয়েছে—তা সঠিক নয়— উল্লেখ তরে বিশ্লেষকরা বলছেন, অডিও রেকর্ডে যেসব টার্ম এবং সংকেত ব্যবহার করা হয়েছে তা দুনিয়ার কোনো বিমানবন্দরেই ব্যবহৃত হয় না। দেশ টিভিকে দেয়া সাক্ষ্যৎকারে তারা এসব কথা বলেন।

তারা আরো বলেন, আবার রাশিয়ার একটি উড়োজাহাজ দুর্ঘটনার ছবি, ইউএস বাংলার উড়োজাহাজের দুর্ঘটনার ছবি হিসেবে ভাইরাল করা হয়েছে। সব মিলিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, এ কথোপকথনে যে ধরনের টার্ম ব্যবহার করা হয়েছে, কোন বিমানবন্দরেই এ ধরনের টার্ম ব্যবহার করা হয় না। অন্য ভাষার মিশ্রণে ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলার রীতিও কোন বিমানবন্দরে নেই বলে দাবি তাদের।

আবার রাশিয়ায় বিমান দুর্ঘটনার এই ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়েছে গত বছরের ২৪ জুলাই। অথচ জেনে বুঝেই এটিকে ইউএস বাংলার উড়োজাহার দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ হিসেবে প্রচার করা হয়েছে।

এরইমধ্যে দুর্ঘটনাকবলিত বিমানের ব্ল্যাক বক্স ও সিভিআর উদ্ধার করা হয়েছে। এ দুটি জিনিস ডিকোড করলেই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

উড়োজাহাজটি ল্যান্ডিং করার সময় কে বিমানটি চালাচ্ছিলেন— পাইলট না কো পাইলট তাও জানা যাবে ব্লাকবক্সের ডাটা থেকে।

এদিকে, ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলার উড়োজাহাজটি বিধস্ত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইউটিউবে, পাইলট আর এয়ারকন্ট্রোল রুমের একটি অডিও ছড়িয়ে পড়ে। এ অডিও কথোপকথন নিয়ে সর্বমহলে ব্যাপক হইচই। দেখা দিয়েছে নানা ধরনের বিভ্রান্তি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ