বিশেষ প্রতিবেদন

গুজবের পথ বেছে নিয়েছে বিএনপি: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

গণতন্ত্র, নির্বাচন, সংলাপ ও সমঝোতাকে ছাপিয়ে ফের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে— আর এ আশঙ্কার সৃষ্টি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে।

ক্ষমতাসীন ও ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দল উভয়ই মনে করছে নির্বাচনী লড়াইয়ে জয়ী হতে না পারলে তাদের অস্তিত্ব কঠিন সংকটের মধ্যে পড়বে।

দলের চেয়ারপারসন মুক্তি না পেলে নির্বাচন বানচালের আভাস দিয়েছে বিএনপি। আর আওয়ামী লীগ বলছে, বিএনপি আন্দোলন করার শক্তি হারিয়েছে।

তবে আশঙ্কা সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে বড় ধরনের সংঘাতের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকার এ বিষয়ে সর্তক রয়েছে।

চলতি বছরের ডিসেম্বর নাগাদ নির্বাচনের আভাস দিয়েছে নির্বাচন কমিশন। সে এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনী ডামাডোল শুরু হয়ে গেছে।

নির্বাচনের দলনেত্রীর মুক্তি দাবিতে বিএনপি এরই মধ্যে আন্দোলন কর্মসূচির কথা বলছে।

আর আওয়ামী লীগের বক্তব্য, বিএনপি চেয়ারপারসনকে মুক্তি দেয়ার এখতিয়ার আদালতের উল্লেখ করে এ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনের শক্তি নেই।

তবে জঙ্গিদের নিষ্ক্রিয়তা ভাবিয়ে তুলছে, হয়তো বিএনপি সাম্প্রদায়িক দোষরদের নিয়ে নতুন সহিংসতার পরিকল্পনা করছে।

এমন আশঙ্কা করে ওবায়দুল কাদের আরো বলেছেন, সরকার সে সহিংসতা মোকাবেলায়ও প্রস্তুত।

তিনি আরো বলেন, বিএনপি এখন গুজবের পথ বেছে নিয়েছে। তাদের কোনো পদ্ধতিই জনগণ সমর্থন করবে না। জনবিচ্ছিন্ন হয়ে পরেছে তারা।

দেশ টিভিকে দেয়া একান্ত সাক্ষাতকারে এসব কথা বলেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ