বিশেষ প্রতিবেদন

এককভাবে ৩০০ আসনে নির্বাচন করবে জাপা

জাতীয় পার্টি
জাতীয় পার্টি

আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) এককভাবে নির্বাচন করবে— ৩০০ আসনে প্রার্থী দেয়া হবে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমন ঘোষণা বরাবরই দিয়ে আসছেন। মহাজোটে থাকলেও আসন ভাগাভাগি নিয়ে এখনো সরকারের সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি তিনি।

নির্বাচনকে সামনে রেখে সংসদের বিরোধীদল জাতীয় পার্টি ভোটের মাঠে নিজেদেরই বড় ফ্যাক্টর হিসেবে দেখছে। এরই মধ্যে নির্বাচনকে সামনে রেখে প্রচারণাও শুরু করে দিয়েছে জাতীয় পার্টি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে থেকেই দলটি আগামী নির্বাচনে অংশ নিবে এমনটা নেতাদের বক্তব্যে সুস্পষ্ট।

এককভাবে নির্বাচন করার ক্ষমতা দলটির রয়েছে কিনা কিংবা আদৌ তারা এককভাবে নির্বাচন করবে কিনা এমন প্রশ্নের জবাবে দলের মহাসচিব রুহুল আমিন দাবি করেন, তাদের অবস্থান আগের চেয়ে সুদৃঢ়। ক্ষমতায় যাওয়ার লক্ষ্যেই দলের চেয়ারম্যান কাজ করছেন।

নির্বাচনে এবার কয়টি আসন জাতীয় পার্টিকে দেয়া হচ্ছে সেটা নিয়ে চূড়ান্ত আলোচনা হয়নি বলেও জানান দলের এ মহাসচিব।

এদিকে, দলের আরেক প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ দাবি করেন, রাজনীতিতে এখন জাতীয় পার্টি একটা ফ্যাক্টর। তাদের ৩০০ আসনে নির্বাচন করাটা বিএনপির নির্বাচনে অংশ নেয়া- না নেয়ার ওপর নির্ভর করছে।

তবে সব কিছু দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ওপর নির্ভর করছে বলে মনে করছেন দুই নেতা।

নেতারা আরো বলেন, নির্বাচনকে সামনে রেখে জাপা বসে নেই। নির্বাচনের আগে নতুন নতুন জোট গঠনকেও স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ