বিশেষ প্রতিবেদন

সম্প্রচার আইনে অসঙ্গতি রয়েছে, মতামত গণমাধ্যম সংশ্লিষ্টদের

সম্প্রচার আইন
সম্প্রচার আইন

বেসরকারি টেলিভিশন, বেতার ও অনলাইন মাধ্যমকে নিয়মের মধ্যে নিয়ে আসতে মন্ত্রিসভায় অনুমোদিত সম্প্রচার আইনে অসঙ্গতি রয়েছে বলে মনে করছেন গণমাধ্যম সংশ্লিষ্টরা। এতে কমিশনের স্বাধীনতা থাকছে না বলে মনে করছেন তারা।

আইনটিতে একদিকে অনলাইনকে নিবন্ধন দিতে ‍‍‍‌‌‌‌‍‌সম্প্রচার কমিশনকে একক দায়িত্ব দেয়ার কথা বলা হলেও সম্প্রচারের যাবতীয় বিষয়ে কমিশনের শুধু সুপারিশ করার ক্ষমতা রাখা হয়েছে।

এ বিষয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, এতে করে কমিশনের স্বাধীনতা কোনো ভাবেই ক্ষুণ্ণ হবে না। আইনের আওতায় যে সম্প্রচার কমিশন গঠন করা হবে- তা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারবে।

তথ্যমন্ত্রীর দাবি, এ আইন বাস্তবায়ন হলে সম্প্রচার মাধ্যম আরো সুংসহত, সুরক্ষিত এবং আন্তর্জাতিক মানের হবে। আর এসব দেখভাল করবে কমিশন।

টেলিভিশন, বেতার এবং অনলাইন সংবাদ মাধ্যমকে একই আইনের ছত্রছায়ায় নিয়ে আসতে সম্প্রচার আইনের দাবি ওঠে ২০১৪ সালে। এরই পরিপ্রেক্ষিতে নীতিমালা তৈরি হলেও এবার চার বছরের মাথায় এসে নানা বিধি-নিষেধ এনে আইন প্রণয়ন করলো সরকার।

গণমাধ্যম কর্মীরা মনে করেন সম্প্রচার আইন প্রসঙ্গে তাদের যে সুপারিশ ছিল তা অনেকাংশেই বাস্তবায়ন হয়নি।

অসত্য বা বিভ্রান্তিকর তথ্য আলোচনা কিংবা সংবাদে প্রচার- প্রকাশ করলে জেল জরিমানার কথা বলা হয়েছে আইনে। তবে সেখানেও অসঙ্গতি রয়েছে। আইনটিতে যে ২৪টি অপরাধের বিবরণ দেয়া হয়েছে সেখানেও সামঞ্জস্য নেই বলে অভিযোগ সংশ্লিষ্টরা।

এ আইনের মাধ্যমে টেলিভিশন বেতার ও অনলাইন মাধ্যম পরিচালিত হবে। অনলাইনের জন্য নতুন কোনো আইন হচ্ছেনা। বর্তমান নীতিমালা ও সম্প্রচার আইনই এক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে সম্প্রচার আইনের আওতায় অনলাইন পরিচালিত সম্ভব নয় বলে মত গণমাধ্যমকর্মীদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ