বিশেষ প্রতিবেদন

শুধু বিরোধিতার জন্য নয়, সংসদে মানুষের অধিকার আদায়ে সোচ্চার থাকবে জাপা

 জাপা
জাপা

সরকারের গঠনমূলক সমালোচনার মাধ্যমে একাদশ জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা রাখতে চায় জাতীয় পার্টি। শুধু বিরোধিতার জন্য নয়, কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে মানুষের অধিকার আদায়ে সোচ্চার থাকবে তারা। এজন্য সরকারের সহযোগিতাও চেয়েছে দলটি।

তবে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারিরীক অসুস্থতা কিংবা অনুপস্থিতি এই দায়িত্ব পালনে খানিকটা বেকায়দায় ফেললেও সম্মিলিতভাবে সব কিছু মোকাবেলা করার কথা জানিয়েছেন জাতীয় পার্টির শীর্ষ নেতারা।

আগামী ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। এই সংসদে প্রধান বিরোধীদল হিসেবে ভূমিকা পালন করবে জাতীয় পার্টি।

তবে এ মুহূর্তে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারিরীক অসুস্থতা নিয়ে খানিকটা উদ্বিগ্ন দলের নেতারা। দলের চেয়ারম্যানের অনুপস্থিতিতে সংসদে যোগ দেয়া, দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়াসহ সব সিদ্ধান্ত সম্মিলিতভাবে নেয়ার কথা জানিয়েছেন তারা।

এবার সংসদে দায়িত্বশীলতার পরিচয় দিতে চায় জাতীয় পার্টি—এ কথা জানিয়ে দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, শুধু বিরোধিতার খাতিরে সমালোচনা নয়। দুর্নীতি, সন্ত্রাস, যানজট, মাদকসহ নানা বিষয় সংসদে তুলে ধরতে চান তারা।

সরকারের নেতিবাচক কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনার মাধ্যমে সংসদকে প্রাণবন্ত ও কার্যকর রাখতে চায় জাতীয় পার্টি জানান জিএম কাদের।

বিরোধীদলের বক্তব্যকে সরকার যেন গুরুত্ব দেয় এজন্য সহযোগিতাও চেয়েছেন তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ