খেলা

সংশ্লিষ্ট খবর:

  • মুস্তাফিজের জাদুতে নাস্তানাবুদ প্রোটিয়ারা

  • অভিজ্ঞদের সঙ্গে তারুণ্যের মিশেলেই বদলেছে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্ট

প্রথম দিনের ব্যাটিং শেষ করলো বাংলাদেশ

২৪৮ রানের অলআউট দ.আফ্রিকা

বাংলাদেশ
বাংলাদেশ

চট্টগ্রামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবাল করেন ১ বলে ১ রান আর ইমরুল কায়েস ১২ বলে ৫ করেন। এর আগে প্রথম দিনে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ৮৩.৪ বলে ২৪৮ রান করে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হয়।

এ ম্যাচে অভিষেক হয়েছে ‘কাটার’ খ্যাত টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের। টাইগারদের হয়ে ৪টি উইকেট তুলে নেন মুস্তাফিজ। আর ৩টি উইকেট দখল করেন জুবায়ের হোসেন। এছাড়া সাকিব, মাহামুদুল্লাহ, তাইজুল একটি করে উইকেট পান।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে সকাল সাড়ে নয়টায় মাঠে নামে স্বাগতিক বাংলাদেশ এবং সফরকারী দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে এ ম্যাচে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দ. আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা।

দিনের শুরুতে টাইগার বোলারদের উইকেটের অপেক্ষায় রেখে ব্যাট করে চলেন দ. আফ্রিকার হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামা ১৬ টেস্ট খেলা ডিন এলগার এবং চার টেস্ট খেলা স্টিয়ান ভ্যান জিল। তবে, ইনিংসের ১৪তম ওভারের চতুর্থ বলে মাহামুদুল্লাহ রিয়াদ প্রোটিয়া শিবিরে প্রথম আঘাত হানেন।

নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে মাহামুদুল্লাহ ফিরিয়ে দেন স্টিয়ান ভ্যান জিলকে। ৩৪ রান করা ভ্যান জিলকে উইকেটের পেছনে দাঁড়ানো লিটন দাসের গ্লাভসবন্দি করেন মাহামুদুল্লাহ। আউট হওয়ার আগে তিনি ৪৯ বল মোকাবেলা করেন।

দলীয় ৫৮ রানের মাথায় প্রথম উইকেট খোয়ানো দ. আফ্রিকা বেশ সতর্ক থেকে প্রথম দিনের প্রথম সেশন পার করে। প্রথম সেশনের ২৮ ওভার শেষে এক উইকেট হারিয়ে তারা ১০৪ রান সংগ্রহ করে। দিনের প্রথম সেশনে টাইগার বোলারদের হয়ে একমাত্র সাফল্য পান মাহামুদুল্লাহ রিয়াদ। তবে, দ্বিতীয় সেশনে উইকেট না পেলেও দুই প্রান্ত থেকে বোলিংয়ে বেশ ভালোই করেন মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ শহীদ আর জুবায়ের হোসেন।

এরপর তাইজুল, সাকিবের ঘূর্ণিতে সাজঘরে ফেরেন এলগার-প্লেসিস। ৪৭তম ওভারে এসে আবারো টাইগার দলে সাফল্যের দেখা মেলে। তাইজুল ইসলামের ঘূর্ণিতে উইকেটের পেছনে লিটন দাশের গ্লাভসবন্দি হয়ে সাজঘরে ফেরেন ডিন এলগার। আউট হওয়ার আগে তিনি ১১১ বল মোকাবেলা করে ৪৭ রান করেন।

পরের ওভারেই সাকিব আল হাসান ফেরান ৪৮ রান করা ফাফ ডু প্লেসিসকে। ১২২ বল মোকাবেলা করা প্লেসিস সাকিবের দারুণ এক ঘূর্ণিতে এলবির ফাঁদে পড়েন। এলগারকে সঙ্গে নিয়ে প্লেসিস জুটি গড়েন ৭৮ রান।

দ্বিতীয় সেশন থেকে প্রোটিয়ারা তোলে মাত্র ৬১ রান আর টাইগার বোলাররা তুলে নেয় আরও দু’টি উইকেট। তিন বলের ব্যবধানে দুই সেট ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস আর ডিন এলগারকে হারিয়ে হাশিম আমলা আর টেমবা বাভুমা জুটি গড়ার চেষ্টা করেন।

দিনের তৃতীয় সেশনে নেমে আমলাকে ফেরান মুস্তাফিজ। দলীয় ৬০তম ওভারে উইকেটরক্ষক লিটনের তালুবন্দি করে হাশিম আমলাকে ফিরিয়ে দেন মুস্তাফিজ। পরের বলেই ডুমিনিকে ফিরিয়ে দেন এ কার্টার মাস্টার। অভিষেকে হ্যাটট্রিক মিস করলেও এক বল পরেই কুইন্টন ডি ককের স্ট্যাম্প উড়িয়ে দেন মুস্তাফিজ। ফলে, দলীয় ১৭৩ রানের মাথায় সফরকারীদের ষষ্ঠ উইকেটের পতন ঘটে।

আউট হওয়ার আগে প্রোটিয়া দলপতির ব্যাট থেকে আসে মাত্র ১৩ রান। মুস্তাফিজের বলে এলবির ফাঁদে পড়ে কোনো রান না করেই ফেরেন ডুমিনি। আর বোল্ড হয়ে ফেরার আগে ডি ককও রানের দেখা পান নি।

ইনিংসের ৭১তম ওভারের পঞ্চম বলে ভারনন ফিল্যান্ডার জুবায়েরের বলে খোঁচা মারতে গিয়ে স্লিপে দাঁড়ানো সাকিবের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। তার ব্যাট থেকে আসে ২৪ রান।

এরপর ইনিংসের ৮০তম ওভারে জুবায়েরের দ্বিতীয় ও তৃতীয় শিকারে সাজঘরের পথ ধরেন সিমন হারমার ও ডেল স্টেইন। ৯ রান করে জুবায়েরের বলে মুমিনুলের তালুবন্দি হন হারমার। একই ওভারে তামিমের তালুবন্দি করে স্টেইনকে ফেরান জুবায়ের।

মাত্রই তৃতীয় টেস্ট খেলতে নামা টেমবা বাভুমার ব্যাটে প্রোটিয়াদের রানের চাকা এগুতে থাকে। ক্যারিয়ার সেরা রান করে টাইগার বোলারদের অপেক্ষায় রাখেন ডানহাতি এ ব্যাটসম্যান। মুস্তাফিজের চতুর্থ শিকারে ফেরার আগে তিনি ৫৪ রান করেন।

এ ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশের হয়ে সাদা পোষাকে অভিষেক হয় টি-টোয়েন্টি আর ওয়ানডের চমক মুস্তাফিজুর রহমানের। প্রথম টেস্টের একাদশে জায়গা হয়নি সৌম্য সরকার, নাসির হোসেন ও রুবেল হোসেনের।

এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ হোম অ্যান্ড অ্যাওয়ের ভিত্তিতে ৪টি সিরিজে মোট ৮টি টেস্ট খেলেছে। প্রোটিয়াদের বিপক্ষে সবগুলো টেস্টেই বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। তবে, এবার সাদা পোষাকে নিজেদের সেরাটা দিয়ে সফরকারীদের বিপক্ষে ভাল করতে চায় টাইগাররা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ