রাজধানী

সংশ্লিষ্ট খবর:

  • টিকার ফাইল চুরির অভিযোগে প্রথম আলোর সাংবাদিক আটক, মামলা

সাংবাদিক রোজিনাকে নেওয়া হলো কাশিমপুর কারাগারে

সাংবাদিক রোজিনাকে নেওয়া হলো কাশিমপুর কারাগারে
সাংবাদিক রোজিনাকে নেওয়া হলো কাশিমপুর কারাগারে

রিমান্ড ও জামিন আবেদন নাকচ হওয়ার পর পর সাংবাদিক রোজিনা ইসলামকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার বেলা ১১টার পর রোজিনা ইসলামকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়। ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তার রিমান্ড নাকচ করেন। তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী বৃহস্পতিবার তার জামিন শুনানির দিন ঠিক করে দেন। এরপরই তাকে পুলিশের প্রিজন ভ্যানে করে কাশিমপুর কারাগারে নেওয়া হয়।

আদালতে রোজিনা ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী এহসানুল হক সমাজী, আশরাফ উল আলম, প্রশান্ত কুমার কর্মকার। এছাড়া আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে আইনজীবী আব্দুর রশীদ, ব্লাস্টের পক্ষে আইনজীবী মশিউর রহমান এবং আইনজীবী সুমন কুমার রায় শুনানিতে ছিলেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু।

সকাল আটটার দিকে রোজিনা ইসলামকে শাহবাগ থানা থেকে আদালতে নেওয়া হয়।

সরকারি নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগে অফিসিয়াল সিক্রেটস আইনের মামলায় গ্রেফতার রোজিনাকে এদিন আদালতে হাজির করেন শাহবাগ থানার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আরিফুর রহমান সর্দার। এর পর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার জামিনের আবেদন করেন। / যুগা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের আদেশ আজ

সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের আদেশ আজ

রোজিনার জামিন প্রমাণ করে আদালত সম্পূর্ণ স্বাধীন: কাদের

রোজিনার জামিন প্রমাণ করে আদালত সম্পূর্ণ স্বাধীন: কাদের

অবশেষে জামিন পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম

অবশেষে জামিন পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম

সাংবাদিক রোজিনার জামিন আবেদনের শুনানি আজ

সাংবাদিক রোজিনার জামিন আবেদনের শুনানি আজ

সাংবাদিক রোজিনার জামিন শুনানির আদেশ রোববার

সাংবাদিক রোজিনার জামিন শুনানির আদেশ রোববার

চৌর্যবৃত্তি আর সাংবাদিকতা কি এক প্রশ্ন কাদেরের

চৌর্যবৃত্তি আর সাংবাদিকতা কি এক প্রশ্ন কাদেরের

রোজিনার সঙ্গে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী

রোজিনার সঙ্গে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী

সাংবাদিক রোজিনার মামলা তদন্তে কোনো চাপ নেই: ডিবি

সাংবাদিক রোজিনার মামলা তদন্তে কোনো চাপ নেই: ডিবি

সংবাদপত্রের কণ্ঠরোধের মানসিকতা থেকে রোজিনার বিরুদ্ধে মামলা: সম্পাদক পরিষদ

সংবাদপত্রের কণ্ঠরোধের মানসিকতা থেকে রোজিনার বিরুদ্ধে মামলা: সম্পাদক পরিষদ

রোজিনা ইস্যুতে সাংবাদিকদের ধৈর্য ধারণের আহ্বান কাদেরের

রোজিনা ইস্যুতে সাংবাদিকদের ধৈর্য ধারণের আহ্বান কাদেরের

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ