আদালত

সংশ্লিষ্ট খবর:

  • রায়ের রিভিউ আবেদন করা হবে: খন্দকার মাহাবুব

  • রায়ে অ্যাটর্নি জেনারেলের সন্তোষ প্রকাশ

  • মুজাহিদের রায়ে সন্তোষ গণজাগরণ মঞ্চ

  • রায়ে স্বস্তি পেল ফরিদপুরবাসী

মানবতাবিরোধী অপরাধ

সর্বোচ্চ রায়েও মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল

মুজাহিদ
মুজাহিদ

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেয়ার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডার আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ ।

মঙ্গলবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে ৪ সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেছে।

এ বেঞ্চের বাকি তিন সদস্য হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মুক্তিযুদ্ধের শুরুতে ইসলামী ছাত্র সংঘের নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ আল বদর বাহিনীর দ্বিতীয় অবস্থানে থাকলেও অক্টোবরের দিকে প্রধানের দায়িত্ব পান। বিজয়ের ঠিক আগ মুহূর্তে বুদ্ধিজীবী হত্যাযজ্ঞে সরাসরি জড়িত ছিল জামাতের এ নেতা ।

মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যাযজ্ঞে সরাসরি জড়িত থাকাসহ বিভিন্ন সময় মুক্তিযোদ্ধা নির্যাতন ক্যাম্প পরিদর্শন, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়া, নারী ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের ৭টি অভিযোগ আনা হয় মুজাহিদের বিরুদ্ধে। ৭টি অভিযোগের পাঁচটিই সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ২০১৩ সালে ১৭ জুলাই তিনটিতে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বাকি ২টিতে পাঁচ বছর ও যাবজ্জীবন এবং অন্য দুটি অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয় তাকে।

বিগত ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে অঘাত দেয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় মুজাহিদকে। এরপর ওই বছরের ২ আগস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তের পর তার বিরুদ্ধে ৬ ধরনের মানবতাবিরোধী অপরাধের ৭টি অভিযোগ সুনির্দিষ্ট করা হয়।

গত ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদের বিরদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এতে গত ২৯ এপ্রিল মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডার আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের নথিপত্র পাঠের মধ্যে দিয়ে আপিলের শুনানি শুরু হয়।

৯ কার্যদিবস শুনানি শেষে গত ২৭ মে আপিলের রায় আগামী ১৬ জুন মঙ্গলবার দেয়ার দিন ধার্য করেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে ৪ সদস্যের আপিল বেঞ্চ।

ফিরে দেখা বিচার নিয়ে কিছু কথা:

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগের মামলায় ২০১০ সালের ২৯ জুন আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে গ্রেপ্তার করার পর ২ আগস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়। মামলার শুনানি শেষে অভিযোগ গঠনের মধ্য দিয়ে ২০১২ সালের ২১ জুন ট্রাইব্যুনালে মুজাহিদের বিচার শুরু হয়।

২০১৩ সালের ১৭ জুলাই ট্রাইব্যুনালে এ জামাত নেতার ফাঁসির রায় দেয়। ওই রায়ের বিরুদ্ধে ২০১৩ সালের ১১ আগস্ট আপিল করে মুজাহিদ।

রাষ্ট্রপক্ষ আপিল না করলেও শুনানিতে অংশ নিয়ে দণ্ড বহাল রাখতে যুক্তিতর্ক উপস্থাপন করে। গত ২৯ এপ্রিল শুনানি শুরুর পর মঙ্গল ও বুধবার যুক্তি উপস্থাপনসহ নয় দিন আপিলের ওপর শুনানি গ্রহণ করে বেঞ্চের চার বিচারপতি।

রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর তার সঙ্গে ছিলেন সহকারী অ্যার্টনি জেনারেল মো. রশির আহমেদ।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এস এম শাজাহান সঙ্গে ছিলেন শিশির মনির।

আপিলের চতুর্থ রায়:

ট্রাইব্যুনালে এ পর্যন্ত হওয়া ১৯টি মামলার রায়ের মধ্যে এখন পর্যন্ত ১৩টিতে দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আপিল হয়েছে। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আবুল কালাম আযাদ, চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খান এবং ফরিদপুরের জাহিদ হোসেন খোকন ওরফে খোকন রাজাকার পলাতক থাকায় এ সুযোগ পাননি।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল জব্বারও একই কারণে আপিল করতে পারেননি।

মুজাহিদের মামলাসহ চূড়ান্ত রায় এসেছে চার মামলায়।

এর আগে গত ২০১৪ সালের ৩ নভেম্বর আপিল বিভাগ জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে সর্বোচ্চ সাজা দিলে চলতি বছর ১১ এপ্রিল তার ফাঁসি কার্যকর করা হয়।

২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর জামাতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড এবং তার ঠিক এক বছর আগে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেয় আপিল বিভাগ। ২০১৩ সালের ১২ ডিসেম্বর রাতে কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়।

আপিল শুনানি চলাকালেই মৃত্যু হয়েছে জামাতের সাবেক আমির রাজাকার শিরোমনি গোলাম আযম এবং বিএনপির সাবেক মন্ত্রী আবদুল আলীমের। এছাড়া ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি জামাতের আরেক আমির কারাবন্দি থাকায় রাজাকার ইউসুফ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল মঙ্গলবার আদালতের কার্যতালিকায় আসে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ