আদালত

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার চার্জশিট আজ

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার চার্জশিট আজ
এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার চার্জশিট আজ

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশিট আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) আদালতে দাখিল করবে পুলিশ।

সকালে আদালতে আলোচিত এ মামলার চার্জশিট দাখিলের পর দুপুর ১২টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ)-এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত সাংবাদিকদের জানানো হবে।

বুধবার (২ নভেম্বর) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) বি এম আশরাফ উল্যাহ তাহের এ তথ্য জানিয়েছেন।

এর আগে প্রায় দুই মাস পর গত রোববার (২৯ নভেম্বর) গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৮ আসামির ডিএনএ রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার কাছে পৌঁছেছে। এতে অভিযুক্তদের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। ডিএনএ রিপোর্ট পেতে বিলম্বের কারণেই আলোচিত এ গণধর্ষণের ঘটনার মামলার চার্জশিট দিতে বিলম্ব হচ্ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গত ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে এমসি কলেজ ছাত্রাবাসে বেড়াতে আসা দম্পতির স্বামীকে আটকে রেখে নববধূকে কয়েকজন যুবক ধর্ষণ করে। ধর্ষণের ঘটনায় ৬ ছাত্রলীগ কর্মীর নামোল্লেখসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন ওই গৃহবধূর স্বামী।

আসামিরা হলেন— এমসি কলেজ ছাত্রলীগ নেতা সাইফুর রহমান, কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র শাহ মাহবুবুর রহমান রণি, মাহফুজুর রহমান মাসুম, অর্জুন লস্কর, বহিরাগত রবিউল ইসলাম ও তারেক। এর বাইরে রাজন ও তার সহযোগী আইনুলকেও অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। এ আসামির সকলেই কারাগারে আছেন, তারা দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন। / রাই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

এমসি কলেজে ধর্ষণ: অধ্যক্ষ ও হোস্টেল সুপারকে বরখাস্তের নির্দেশ

এমসি কলেজে ধর্ষণ: অধ্যক্ষ ও হোস্টেল সুপারকে বরখাস্তের নির্দেশ

এমসি কলেজে গণধর্ষণ: ৮ ছাত্রলীগ নেতার বিচার শুরু

এমসি কলেজে গণধর্ষণ: ৮ ছাত্রলীগ নেতার বিচার শুরু

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার চার্জশিট আজ

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার চার্জশিট আজ

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ, প্রধান আসামি সাইফুরকে তিন দিনের রিমান্ড

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ, প্রধান আসামি সাইফুরকে তিন দিনের রিমান্ড

এমসি কলেজে ধর্ষণ: রিমান্ড শেষে আদালতে আরও ৩ আসামি

এমসি কলেজে ধর্ষণ: রিমান্ড শেষে আদালতে আরও ৩ আসামি

এমসি কলেজে গণধর্ষণ: আসামি মাহফুজুর গ্রেপ্তার

এমসি কলেজে গণধর্ষণ: আসামি মাহফুজুর গ্রেপ্তার

এমসি কলেজে গণধর্ষণ: ছাত্রলীগ নেতা রাজনও গ্রেফতার

এমসি কলেজে গণধর্ষণ: ছাত্রলীগ নেতা রাজনও গ্রেফতার

সিলেটে গণধর্ষণ মামলার আরেক আসামি অর্জুন গ্রেফতার

সিলেটে গণধর্ষণ মামলার আরেক আসামি অর্জুন গ্রেফতার

এমসি কলেজে গৃহবধূকে গণধর্ষণ: আসামি সাইফুর রহমান গ্রেপ্তার

এমসি কলেজে গৃহবধূকে গণধর্ষণ: আসামি সাইফুর রহমান গ্রেপ্তার

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ