জেলার খবর

এমসি কলেজে গণধর্ষণ: আসামি মাহফুজুর গ্রেপ্তার

এমসি কলেজে গণধর্ষণ: আসামি মাহফুজুর গ্রেপ্তার
এমসি কলেজে গণধর্ষণ: আসামি মাহফুজুর গ্রেপ্তার

সিলেটের এমসি কলেজে ছাত্রাবাসের গৃহবধু ধর্ষণ মামলার ৬ নম্বর আসামি মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে ডিবি ও কানাইঘাট থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে জৈন্তাপুরের হরিপুর থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, ঘটনার পর থেকে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয় মাহফুজ।

এ ঘটনার প্রধান আসামি সাইফুর রহমানসহ তিনজনকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে সিলেট মহানগর মুখ্য হাকিম আদালতের বিচারক সাইফুর রহমান এই আদেশ দেন। ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত ছয় আসামিসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে প্রধান আসামি সাইফুর রহমান ও চার নম্বর আসামি অর্জুন লস্করকে সোমবার দুপুরে আদালতে নেয়া হয়। সেখানে তাদের সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে তাদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন সিলেট মহানগর মুখ্য হাকিম আদালতের বিচারক সাইফুর রহমান।

বিকেলে ধর্ষণ মামলার ৫ নম্বর আসামি রবিউল ইসলামকে একই আদালতে তোলা হলে তারও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আদালতে শুনানিকালে আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

রোববার (২৭ সেপ্টেম্বর) সাইফুর রহমান ও অর্জুন লস্কর ছাড়াও গ্রেপ্তার করা হয় ধর্ষণ মামলার আসামি মাহবুবুর রহমান রনি ও রবিউল ইসলামকে। সোমবার মধ্যরাতে রাজন আহমদ নামে আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়। রাজনকে পালাতে সহযোগিতা করায় আইনুল ইসলাম নামে আরেক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়। আর সর্বশেষ গ্রেপ্তার করা হয় ৬ নম্বর আসামি মাহফুজুর রহমানকে।

গৃহবধু ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে নগরীর কোর্ট পয়েন্টে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

এমসি কলেজে ধর্ষণ: অধ্যক্ষ ও হোস্টেল সুপারকে বরখাস্তের নির্দেশ

এমসি কলেজে ধর্ষণ: অধ্যক্ষ ও হোস্টেল সুপারকে বরখাস্তের নির্দেশ

এমসি কলেজে গণধর্ষণ: ৮ ছাত্রলীগ নেতার বিচার শুরু

এমসি কলেজে গণধর্ষণ: ৮ ছাত্রলীগ নেতার বিচার শুরু

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার চার্জশিট আজ

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার চার্জশিট আজ

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ, প্রধান আসামি সাইফুরকে তিন দিনের রিমান্ড

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ, প্রধান আসামি সাইফুরকে তিন দিনের রিমান্ড

এমসি কলেজে ধর্ষণ: রিমান্ড শেষে আদালতে আরও ৩ আসামি

এমসি কলেজে ধর্ষণ: রিমান্ড শেষে আদালতে আরও ৩ আসামি

এমসি কলেজে গণধর্ষণ: আসামি মাহফুজুর গ্রেপ্তার

এমসি কলেজে গণধর্ষণ: আসামি মাহফুজুর গ্রেপ্তার

এমসি কলেজে গণধর্ষণ: ছাত্রলীগ নেতা রাজনও গ্রেফতার

এমসি কলেজে গণধর্ষণ: ছাত্রলীগ নেতা রাজনও গ্রেফতার

সিলেটে গণধর্ষণ মামলার আরেক আসামি অর্জুন গ্রেফতার

সিলেটে গণধর্ষণ মামলার আরেক আসামি অর্জুন গ্রেফতার

এমসি কলেজে গৃহবধূকে গণধর্ষণ: আসামি সাইফুর রহমান গ্রেপ্তার

এমসি কলেজে গৃহবধূকে গণধর্ষণ: আসামি সাইফুর রহমান গ্রেপ্তার

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ