শিক্ষা

সিলেটে গণধর্ষণ মামলার আরেক আসামি অর্জুন গ্রেফতার

সিলেটে গণধর্ষণ মামলার আরেক আসামি অর্জুন গ্রেফতার
সিলেটে গণধর্ষণ মামলার আরেক আসামি অর্জুন গ্রেফতার

সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নববধূকে গণধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি অর্জুনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জের মাধবপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। অর্জুন ধর্ষণ মামলার চার নম্বর আসামি। এর আগে প্রধান আসামি ছাত্রলীগ নেতা সাইফুর রহমানকে সুনামগঞ্জের ছাতক থেকে গ্রেফতার করে পুলিশ।

সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে আসা দম্পতির স্বামীকে আটকে রেখে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কলেজ ছাত্রাবাসে নববধূকে কয়েকজন যুবক ধর্ষণ করে। ধর্ষণে অভিযুক্তরা সকলে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

এর আগে সন্ধ্যায় স্বামীকে নিয়ে কলেজে বেড়াতে গিয়েছিলেন ওই গৃহবধূ। তখন কলেজ ক্যাম্পাস থেকে ৫-৬ জন যুবক তাদের জোর করে ছাত্রাবাসে নিয়ে যায়। উদ্ধারের পর ওই তরুণীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।

ধর্ষণের ঘটনায় ৬ ছাত্রলীগ কর্মীর নামোল্লেখসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন ওই গৃহবধূর স্বামী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

এমসি কলেজে ধর্ষণ: অধ্যক্ষ ও হোস্টেল সুপারকে বরখাস্তের নির্দেশ

এমসি কলেজে ধর্ষণ: অধ্যক্ষ ও হোস্টেল সুপারকে বরখাস্তের নির্দেশ

এমসি কলেজে গণধর্ষণ: ৮ ছাত্রলীগ নেতার বিচার শুরু

এমসি কলেজে গণধর্ষণ: ৮ ছাত্রলীগ নেতার বিচার শুরু

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার চার্জশিট আজ

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার চার্জশিট আজ

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ, প্রধান আসামি সাইফুরকে তিন দিনের রিমান্ড

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ, প্রধান আসামি সাইফুরকে তিন দিনের রিমান্ড

এমসি কলেজে ধর্ষণ: রিমান্ড শেষে আদালতে আরও ৩ আসামি

এমসি কলেজে ধর্ষণ: রিমান্ড শেষে আদালতে আরও ৩ আসামি

এমসি কলেজে গণধর্ষণ: আসামি মাহফুজুর গ্রেপ্তার

এমসি কলেজে গণধর্ষণ: আসামি মাহফুজুর গ্রেপ্তার

এমসি কলেজে গণধর্ষণ: ছাত্রলীগ নেতা রাজনও গ্রেফতার

এমসি কলেজে গণধর্ষণ: ছাত্রলীগ নেতা রাজনও গ্রেফতার

সিলেটে গণধর্ষণ মামলার আরেক আসামি অর্জুন গ্রেফতার

সিলেটে গণধর্ষণ মামলার আরেক আসামি অর্জুন গ্রেফতার

এমসি কলেজে গৃহবধূকে গণধর্ষণ: আসামি সাইফুর রহমান গ্রেপ্তার

এমসি কলেজে গৃহবধূকে গণধর্ষণ: আসামি সাইফুর রহমান গ্রেপ্তার

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ