শিক্ষা

এমসি কলেজে গৃহবধূকে গণধর্ষণ: আসামি সাইফুর রহমান গ্রেপ্তার

এমসি কলেজে গৃহবধূকে গণধর্ষণ: আসামি সাইফুর রহমান গ্রেপ্তার
এমসি কলেজে গৃহবধূকে গণধর্ষণ: আসামি সাইফুর রহমান গ্রেপ্তার

সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণীকে গণধর্ষণের মামলার আসামি সাইফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

সুনামগঞ্জের ছাত্রক থেকে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে শাহপরান থানার ওসি কাইয়ুম চৌধুরী।

গ্রেপ্তার সাইফুর রহমান সিলেটের বালাগঞ্জ উপজেলার সোনাপুরের চান্দাইপাড়ার মো. তাহিদ মিয়ার ছেলে। ঘটনার দিন রাত ৩টার দিকে এমসি কলেজের হোস্টেলে অভিযান চালিয়ে সাইফুর রহমানের কক্ষ থেকে একটি পাইপগান, চারটি রামদা ও একটি চাকু, দুটি লোহার পাইপ, প্লাসসহ বিভিন্ন জিনিস জব্দ করে পুলিশ।

সুনামগঞ্জের এসপি মিজানুর রহমান জানান, সকালবেলা ছাতক থেকে ঘটনার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তিনি বলেন, সকালে ছাতক থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের জানামতে মামলার এজাহার অনুযায়ী আটক করা ব্যক্তিই প্রধান অভিযুক্ত।

এর আগে ধর্ষণের ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নির্যাতনের শিকার ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে আরও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে নগরীর শাহপরাণ থানায় এ মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- এমসি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, মাহফুজুর রহমান মাছুম, রবিউল হাসান, তারেক আহমদ ও অর্জুন। এজাহারভুক্ত আসামিদের সবাই আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রঞ্জিত সরকারের অনুসারী এবং ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে। / আর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

এমসি কলেজে ধর্ষণ: অধ্যক্ষ ও হোস্টেল সুপারকে বরখাস্তের নির্দেশ

এমসি কলেজে ধর্ষণ: অধ্যক্ষ ও হোস্টেল সুপারকে বরখাস্তের নির্দেশ

এমসি কলেজে গণধর্ষণ: ৮ ছাত্রলীগ নেতার বিচার শুরু

এমসি কলেজে গণধর্ষণ: ৮ ছাত্রলীগ নেতার বিচার শুরু

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার চার্জশিট আজ

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার চার্জশিট আজ

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ, প্রধান আসামি সাইফুরকে তিন দিনের রিমান্ড

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ, প্রধান আসামি সাইফুরকে তিন দিনের রিমান্ড

এমসি কলেজে ধর্ষণ: রিমান্ড শেষে আদালতে আরও ৩ আসামি

এমসি কলেজে ধর্ষণ: রিমান্ড শেষে আদালতে আরও ৩ আসামি

এমসি কলেজে গণধর্ষণ: আসামি মাহফুজুর গ্রেপ্তার

এমসি কলেজে গণধর্ষণ: আসামি মাহফুজুর গ্রেপ্তার

এমসি কলেজে গণধর্ষণ: ছাত্রলীগ নেতা রাজনও গ্রেফতার

এমসি কলেজে গণধর্ষণ: ছাত্রলীগ নেতা রাজনও গ্রেফতার

সিলেটে গণধর্ষণ মামলার আরেক আসামি অর্জুন গ্রেফতার

সিলেটে গণধর্ষণ মামলার আরেক আসামি অর্জুন গ্রেফতার

এমসি কলেজে গৃহবধূকে গণধর্ষণ: আসামি সাইফুর রহমান গ্রেপ্তার

এমসি কলেজে গৃহবধূকে গণধর্ষণ: আসামি সাইফুর রহমান গ্রেপ্তার

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ